1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শাহজাহান এস্টেট প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: চ্যাম্পিয়ন বন্ধু মহল আমুড়া, রানার্সআপ আমনিয়া সবুজ সংঘ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : গোলাপগঞ্জে শাহজাহান এস্টেট প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। ধারাবহর একমাইল ইয়ুথ সোসাইটি আয়োজিত এই টুর্নামেন্টে ৩২টি দল প্রতিদ্বন্দ্বিতা করে। ফাইনালে উত্তেজনাপূর্ণ লড়াইয়ে বন্ধু মহল আমুড়া চ্যাম্পিয়ন হয়, আমনিয়া সবুজ সংঘ রানার্সআপ এবং নূরা বেবী সপ, গোলাপগঞ্জ তৃতীয় স্থান অর্জন করে।

টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট লেখক, সাংবাদিক ও লন্ডন বাংলা স্কুলের চেয়ারম্যান আনোয়ার শাহজাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানমুন ইলেক্ট্রিকের স্বত্বাধিকারী রাসেল আহমদ, এডভোকেট শাকিল আহমেদ, সমাজসেবী প্রকৌশলী জুয়েল আহমদ, শিক্ষানুরাগী সাইফুল ইসলাম কল্লোল, আমাদের প্রতিদিনের সিলেট প্রতিনিধি সাংবাদিক ইমরান আহমদ, সমাজসেবী নানু মিয়া, মামুন আহমদ ও মিছলাউর রহমান।

অনুষ্ঠানটি পরিচালনা করেন আনোয়ার শাহজাহান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মেহেদি হাসান মাহি ও শ্রমিক দল নেতা অপু আহমদ।

প্রধান অতিথি আনোয়ার শাহজাহান বলেন,
“এই টুর্নামেন্ট শুধু একটি খেলার আসর নয়, এটি একতা, শৃঙ্খলা ও সুস্থ প্রতিযোগিতার প্রতিচ্ছবি। যুব সমাজকে মাদক ও অপসংস্কৃতি থেকে দূরে রাখতে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। গোলাপগঞ্জের তরুণদের মধ্যে অসাধারণ প্রতিভা রয়েছে, যা সঠিক দিকনির্দেশনা পেলে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সাফল্য অর্জন করতে পারবে।”

তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, “ভবিষ্যতে আরও বড় পরিসরে এই ধরনের আয়োজন হলে আমি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত।”

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচটি ছিল অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, যেখানে বন্ধু মহল আমুড়া দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে শিরোপা জিতে নেয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেওয়া হয়।

শাহজাহান এস্টেটে আয়োজিত এই প্রথম মিনি ফুটবল টুর্নামেন্ট দর্শকদের সরব উপস্থিতি, খেলোয়াড়দের অসাধারণ পারফরম্যান্স এবং অতিথিদের অনুপ্রেরণামূলক বক্তব্যে প্রাণবন্ত হয়ে ওঠে। আয়োজক কমিটি ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে এই আয়োজনের প্রতিশ্রুতি ব্যক্ত করেছে, যা এলাকার ক্রীড়া চর্চায় নতুন মাত্রা যোগ করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com