1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শিগগিরই ‘মা’ হচ্ছেন পরীমনি!

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর, ২০২১
  • ২৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাহসী এক সিদ্ধান্ত নিয়েছেন গ্ল্যামারাস নায়িকা পরীমনি। একটি সিনেমায় মায়ের চরিত্রে অভিনয় করবেন তিনি। টিভি পর্দার সফল নির্মাতা অরণ্য আনোয়ারের প্রথম সিনেমাতে মায়ের রূপে দেখা যাবে পরীকে। সিনেমাটির নামও দেয়া হয়েছে ‘মা’।

জানা গেছে, সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমা নির্মাণ করা হবে। ১৯৭১ সালে মৃত ঘোষিত ৭ মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের ঘটনা দেখা যাবে সিনেমাটিতে। এতে সেই অসহায় মায়ের চরিত্রে থাকছেন পরীমনি।

নতুন সিনেমায় যুক্ত হওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, এমন চরিত্রে আমি আগে কাজ করিনি। আমার তো মা নেই। এবার সেই মায়ের চরিত্রেই অভিনয় করবো। আশা করছি, নিজেকে ভাঙতে পারবো।

নির্মাতা অরণ্য আনোয়ার বলেন, মায়ের চরিত্রে অভিনয়ের জন্য পরীমনি রাজি হবেন কিনা, সেটা নিয়ে দ্বিধায় ছিলেন। তবে গল্প শুনে পরী মুগ্ধ হয়েছেন এবং সানন্দে রাজি হয়েছেন।

গতকাল বুধবার (২৯ সেপ্টেম্বর) রাতে ‘মা’ সিনেমাটিতে লিখিতভাবে চুক্তিবদ্ধ হয়েছেন পরীমনি। তবে চলতি বছর এই অভিনেত্রীর কোনো শিডিউল ফাঁকা নেই। তাই আগামী বছরের জানুয়ারিতে সিনেমাটির কাজ শুরু করবেন তিনি।

প্রকৌশলী পুলক কান্তি বড়ুয়া ও নির্মাতা অরণ্য আনোয়ারের যৌথ প্রযোজনায় ‘মা’ সিনেমাটিতে পরীমনি ছাড়া আর কে কে থাকছেন সেটি এখনো জানা যায়নি। তবে খুব শিগগিরই অন্যান্যদের নাম প্রকাশ্যে আনা হবে বলে জানিয়েছেন নির্মাতা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com