1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শিশুকে গুলি করে হত্যায় ঘটনায় গ্রেপ্তার ৩

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২৩৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নোয়াখালীর বেগমগঞ্জে বাবার কোলে থাকা শিশুকে গুলি করে হত্যার ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে।

আজ বৃহস্পতিবার (১৪ এপ্রিল) নিহত শিশু জান্নাতুল ফেরদাউস তাসপিয়ার (৩) খালু হুমায়ুন কবীর বেগমগঞ্জ মডেল থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- বেগমগঞ্জের লতিফপুর গ্রামের শাসমু উদ্দিনের ছেলে জসিমন উদ্দিন বাবর (২৩, একই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে দাউদ নবী রবীন (১৬) এবং একই উপজেলার লক্ষ্মীনারায়ণপুর গ্রামের নুরুন্নবীর ছেলে এমাম হোসেন স্বপন (৩০)। শুক্রবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

বেগমগঞ্জ থানা সূত্র জানিয়েছে, বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই তিনজনকে আটক করা হয়েছে। দুপুরে দায়ের করা মামলায় আটক তিনজনকেও আসামি করা হয়েছে। তবে তারা কত নম্বর আসামি তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

মামলা সূত্রে জানা যায়, মামলায় ১৭ জনের নাম উল্লেখ এবং আরও ১০-১২ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলায় প্রধান আসামি করা হয়েছে মুমিন উল্লাহর ছেলে রিমনকে।

বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল হক রনি মামলা দায়ের ও তিনজন গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে বলেন, বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।

উল্লেখ্য, গতকাল বুধবার (১৩ এপ্রিল) বিকালে বেগমগঞ্জ উপজেলার ১৪নং হাজীপুর ইউনিয়নে পূর্ব হাজীপুর গ্রামের মালেকার বাপের দোকানের সামনে প্রতিপক্ষ বাবার কোলো থাকা তাসপিয়াকে গুলি ছুড়ে হত্যা করে। এ সময় শিশুটির বাবা সৌদি প্রবাসী এবং হাজীপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের রাসাদ মিয়ার বাড়ির মৃত জানু সরদারের ছেলে মাওলানা আবু জাহেরও (৩৭) গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ আবু জাহেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com