1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শিশু নির্যাতন ও ধর্ষণ বেড়ে যাওয়া ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল: মির্জা ফখরুল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ৮৫ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : দেশে বাড়তে থাকা শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনাকে ভয়াবহ নৈতিক অবক্ষয়ের ফল বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার (২১ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এসব ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; দীর্ঘদিনের সামাজিক অবক্ষয়, দায়িত্বহীনতা এবং মানবিক মূল্যবোধের পতনের কারণেই এমন অপরাধ বাড়ছে।
তিনি বলেন, শুধু আইন বা সরকারের উদ্যোগ দিয়ে এ সমস্যা মোকাবিলা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন শক্তিশালী সামাজিক আন্দোলন। পরিবার, শিক্ষক, ধর্মীয় নেতা, গণমাধ্যম ও সমাজের সব শ্রেণির মানুষকে একসঙ্গে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
মির্জা ফখরুল আরও বলেন, শিশুদের মানবিকতা, দায়িত্ববোধ এবং নারীর প্রতি সম্মান শেখাতে হবে। নিরাপদ বাংলাদেশ গড়তে শিশুদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা মানেই দেশের ভবিষ্যৎকে নিরাপদ করা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com