1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন তারই ছোট বোন শেখ রেহানা আইন উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ১৪৭ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক : সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্যাশিয়ার ছিলেন তারই ছোট বোন শেখ রেহানা। এখানেই শেষ নয়, শেখ রেহানারও ক্যাশিয়ার ছিল। আর তিনি হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক মন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। এমনটাই জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সোমবার (৯ ডিসেম্বর) দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, নির্লজ্জভাবে প্রধানমন্ত্রীর চেয়ারে থেকে শেখ হাসিনা জনসমক্ষে বলে বেড়ান- তার পিয়ন নাকি ৪০০ কোটি টাকার মালিক হয়েছেন।

দুদকের ওপর ক্ষোভ ঝেড়ে তিনি বলেন, অন্যায় না করলে রাজনৈতিক চাপ থাকলেও ভালো কাজ করা যায়। কিন্তু দুদক বিগত সরকারের দাসে পরিণত হয়েছিল।

একই অনুষ্ঠানে অপর বক্তা দুদক সংস্কারে গঠিত কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বলেন, দুদক কর্মকর্তাদের দুর্নীতির ভয়াবহ চিত্র ধরা পড়ছে। সংস্কার কাজ করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানের দুর্নীতি নজরে আসছে। এখন সাঁড়াশি অভিযান পরিচালনা করা ছাড়া উপায় নেই।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলন, দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন, দুদক সচিব খোরশেদা ইয়াসমীনসহ অনেকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com