1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় পেল শরীয়তপুরবাসী

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ অক্টোবর, ২০২১
  • ৩২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শরীয়তপুরে শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখার উপ-সচিব মাহমুদুল আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এর ফলে দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে।

গত ১০ জুন পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য একেএম এনামুল হক শামীমের আবেদনের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নীতিগত অনুমোদনের পরিপ্রেক্ষিতে শরীয়তপুর জেলায় ‘শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয়’ স্থাপনের নিমিত্তে যুগোপযোগী একটি খসড়া আইন প্রণয়ন করে এ বিভাগের পাঠানো হয়।

অন্যদিকে, শরীয়তপুরে এ বিশ্ববিদ্যালয়ের অনুমোদন করায় শরীয়তপুরের সর্বস্তরের জনগণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীমের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

শরীয়তপুরের জেলা প্রশাসক পারভেজ হাসান বলেন, ‘এই অঞ্চলে কৃষি শিক্ষাকে আরও সমৃদ্ধ করতে মাননীয় প্রধানমন্ত্রীর নামে জেলায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের খবর অনেক আনন্দের। নিঃসন্দেহে শরীয়তপুরবাসী তথা বৃহত্তর ফরিদপুর অঞ্চলের মানুষের জন্য এই বিশ্ববিদ্যালয় আশীর্বাদ ও সমৃদ্ধি বয়ে আনবে।’

এ প্রসঙ্গে উপমন্ত্রী এনামুল হক শামীম বলেন, শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় কৃষিনির্ভর দক্ষিণাঞ্চলে আর্থ-সামাজিক পরিবর্তনে ব্যাপক ভূমিকা রাখবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তির আসন সংখ্যা কম হলে অনেক শিক্ষার্থী উচ্চ শিক্ষা লাভ সম্ভবত হয় না, এ শেখ হাসিনা কৃষি বিশ্ববিদ্যালয় করার মধ্যমে এ সমস্যার অনেকটা লাঘব হবে।

প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শামীম বলেন, শরীয়তপুর জেলার সর্বস্তরের জনসাধারণ বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার প্রতি চিরকৃতজ্ঞ। প্রধানমন্ত্রীর নেতৃত্বেই সারাদেশের মতোই এগিয়ে যাবে শরীয়তপুর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com