1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শ্বশুরের জন্য দোয়া চাইলেন রিয়াজ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ফেসবুক লাইভে এসে পিস্তলের গুলিতে আত্মহত্যা করা শ্বশুর আবু মহসিনের জন্য সবার কাছে দোয়া চাইলেন চিত্রনায়ক রিয়াজ।

বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গের সামনে সাংবাদিকদের মাধ্যমে দোয়া চান তিনি।

রিয়াজ বলেন, “আমার বাবার (শ্বশুর) জন্য আপনারা সবাই দোয়া করবেন। আল্লাহ যেন তাকে মাফ করে দেন।”

তিনি জানান, আবু মহসিনের মরদেহ প্রথমে ধানমন্ডি ৭ নম্বর রোডের বাসায় নিয়ে যাওয়া হবে। এরপর বাদ আসর স্থানীয় মসজিদে নামাজে জানাজা সম্পন্ন হবে। পরে মোহাম্মদপুর বেড়িবাঁধ সংলগ্ন কবরস্থানে আবু মহসিনের ইচ্ছা অনুযায়ীই তার দাফন হবে।

মহসিনের একাকীত্বের বিষয়ে জানতে চাইলে রিয়াজ বলেন, “এসব বিষয়ে কথা বলার মতো সময় এখন না।”

ঢাকা মেডিকেল কলেজে ময়নাতদন্তকারী চিকিৎসক ডা. জিনাত তাসনিম বলেন, “তার (আবু মহসিন) মাথায় একটি গুলি রয়েছে। গুলির কারণেই তার মৃত্যু হয়েছে।”

এর আগে, বেলা ১১টার দিকে শুরু হয়ে ১২টায় শেষ হয় ময়নাতদন্ত। মরদেহের সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠায় ধানমন্ডি মডেল থানা পুলিশ।

বুধবার রাতে আত্মহত্যার আগে ফেসবুক লাইভে এসে বার্ধক্যের নিঃসঙ্গতা নিয়ে নানা কথা বলেন আবু মহসিন। সম্প্রতি কয়েকজন নিকটাত্মীয়ের মৃত্যুর কথা উল্লেখ করে নিজের অসুস্থতা ও স্বজনদের প্রতি অভিমানের কথাও বলেন তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com