1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

শ্বশুরের বিরুদ্ধে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৯ আগস্ট, ২০২২
  • ২৯৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : পাবনা জেলার ঈশ্বরদীর দাশুড়িয়ায় পুত্রবধুকে ধর্ষণের অভিযোগে তার শ্বশুর আলম হোসেনকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাত ৯টার দিকে ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুর উচ্চ বিদ্যালয় সংলগ্ন একটি ঝোপ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আলমের বাড়ি কালিকাপুর দিকশাইল গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার রাতে বাড়িতে কেউ না থাকার সুযোগে পুত্রবধূকে ধর্ষণ করেন বলে অভিযোগ ওঠে আলমের বিরুদ্ধে। ঢাকায় থাকা স্বামীকে মোবাইল ফোনে ঘটনাটি জানান ওই গৃহবধূ। কিন্তু তিনি সেই অভিযোগ বিশ্বাস করেননি।

গতকাল সকালে ওই গৃহবধূ তার বাবার বাড়িতে চলে যান। পরে ঘটনাটি জানাজানি হলে আলম বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন এবং পুত্রবধুকে নানাভাবে হুমকি দেন। গতকাল রাতে ঈশ্বরদী থানায় শ্বশুরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন ওই গৃহবধূ।

অভিযোগ পেয়ে ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) হাদিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল রাত ৯টার দিকে অভিযান চালিয়ে আলমকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। পরে ধর্ষণ মামলায় আজ সোমবার তাকে পাবনা আদালতে সোপর্দ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com