1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সংকট মোকাবিলায় সবাইকে সতর্ক থাকার আহ্বান বিএনপির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৩৪ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: স্বৈরাচার এবং তাদের দোসরা দেশে সাংবিধানিক এবং রাজনৈতিক সংকট সৃষ্টির চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (২৩ অক্টোবর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান সাংবাদিকদের এ কথা বলেন।

তিনি বলেন, দেশে যেন সাংবিধানিক ও রাজনৈতিক সংকট তৈরি না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে প্রধান উপদেষ্টা রাজনীতিবিদদের প্রতি আহ্বান জানিয়েছেন।

দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় বিএনপি নেতাদের সঙ্গে এ বৈঠক নির্ধারিত, তবে তারা বলছেন, চলমান সংলাপের অংশ। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং সালাউদ্দিন আহমেদ ছিলেন।

নজরুল বলেন, আমরা দেখেছি পতিত স্বৈরাচার এবং তাদের দোসররা নানাভাবে দেশের রাজনৈতিক এবং সাংবিধানিক সংকটের চেষ্টা করছে। আমরা মনে করি দীর্ঘদিন লড়াই করে বহু সাথীর রক্তের বিনিময়ে আমরা যে পরিবর্তন অর্জন করেছি বেশি যেন কেউ কোনো সাংবিধানিক বা রাজনৈতিক সংকট সৃষ্টি না করতে পারে সে কারণে সবাইকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। এ ব্যাপারে আমাদের সবাইকে হুঁশিয়ার থাকতে হবে।

দ্রুত সংস্কার কার্যক্রম শেষ করার তাগিদ দিয়ে নজরুল বলেন, ঐক্যমতের ভিত্তিতে এই সংস্কার হতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com