1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সংবাদমাধ্যমে আগের মতো রিপোর্ট নেই: তথ্যমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২৫২ বার দেখা হয়েছে

ডেস্ক:তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দেশে গণমাধ্যমের বিকাশ ঘটেছে, সেই সঙ্গে অনেক নতুন সাংবাদিকও যুক্ত হয়েছেন। কিন্তু রিপোর্টগুলো আগের মতো জমকালো নেই। রবিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে অ্যাকশন এইড আয়োজিত ইয়ং জার্নালিস্ট ফেলোশিপ এবং অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, কিছু রিপোর্ট এখনও আমাদের ভাবায়। আমরা যে কাজটা করলাম সেটা আদৌ ঠিক ছিল কি-না এমন অনেক বিষয় উঠে আসে তাতে। আর সেই রিপোর্টগুলোই ইতিহাস হয়ে থাকে। সাংবাদিকদের অনুরোধ করবো সমাজের অনগ্রসর বিষয়গুলো তুলে আনার জন্য। রাষ্ট্র যেখানে তাকায় না, তারা যেন সেখান থেকে ঘটনা তুলে আনেন। আমাদের দেখিয়ে দেন কোথায় কতটা কাজ করবো। এভাবেই আমরা একটি সুস্থ সমাজ গড়তে পারি।

ড. হাছান বলেন, সংবাদমাধ্যম আমাদের তৃতীয় নয়ন। মানুষ স্বাভাবিকভাবে যেসব কথা বলতে পারে না, সাংবাদিকরা কলমের মাধ্যমে তা তুলে ধরেন। তাই এগুলোর গুরুত্ব অনেক। ভালো কাজের জন্য গণমাধ্যমকর্মীদের উৎসাহিত করার গুরুত্ব অপরিসীম। ঠিক তেমনি অনেক ভুল রিপোর্টের কারণে অনেকে ক্ষতিগ্রস্ত হয়। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজকের পত্রিকার সম্পাদক ড. গোলাম রহমান। তিনি বলেন, সাংবাদিকতা অনন্য সাধারণ একটি পেশা। এটির সমাজের প্রতি দায়বদ্ধতা আছে, অঙ্গীকার আছে। আমাদের প্রত্যাশা আমরা যেন জনগণের কল্যাণে সাংবাদিকতা করতে পারি। ভালো কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে দেশের উন্নয়ন করতে পারলেই মুক্তিযুদ্ধের সফলতা প্রতিফলিত হবে। সাংবাদিকতায় যে নেতিবাচক প্রভাব ছিল তা এখন ইতিবাচক হয়ে আসছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একশন এইড বাংলাদেশের ম্যানেজার নাজমুল আহসান ও নিউজ টোয়েন্টিফোরের সিনিয়র নিউজ এডিটর বোরহানুল হক সম্রাট।

এ সময় চারজন সংবাদকর্মীকে ফেলোশিপ এবং তিনজনকে অ্যাওয়ার্ড দেওয়া হয়। এর মধ্যে বিশেষ প্রতিবেদনের জন্য অ্যাওয়ার্ড পান বিটিভির রিপোর্টার মো. ইকবাল হোসেন, এটিএন বাংলার সিনিয়র রিপোর্টার মোহাম্মদ সাইফুল আলম এবং ঢাকা অ্যাপোলজির ডেপুটি ম্যানেজিং এডিটর মিফতাহুল জান্নাত।

এছাড়া ফেলোশিপ পেয়েছেন নিউজ টোয়েন্টিফোরের স্টাফ করেসপন্ডেন্ট বাবু কামরুজ্জামান, ডেইলি স্টারের নিলিমা জাহান, আইপি নিউজবিডির চিফ রিপোর্টার সাতেজ চাকমা এবং যুগান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এম ইউসুফ আলী। অতিথিরা অ্যাওয়ার্ড এবং ফেলোশিপপ্রাপ্তদের হাতে ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com