1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সংবিধানে কোথায় আছে সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে, প্রশ্ন কাদেরের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১৬ জানুয়ারী, ২০২৪
  • ১৬৪ বার দেখা হয়েছে

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, সংবিধানে কোথায় আছে যে এ সরকার অবৈধভাবে ক্ষমতায় এসেছে? নির্বাচন আগামও করা যায়। আজ মঙ্গলবার সেতু ভবনে সেতু বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে ব্রিফিংয়ে এ মন্তব্য করেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, আমাদের সময় ছিল ২৯ জানুয়ারি পর্যন্ত। আমরা ৭ জানুয়ারি ভোট করেছি। ইলেকশন করে কি আমরা বসে থাকব শপথ নেওয়ার জন্য?

নির্বাচনের পর আওয়ামী লীগের তৃণমূল নেতারা ভয়ে আছেন, বিএনপি নেতাদের এমন মন্তব্যের বিষয়ে এই নেতা বলেন, ‘তারা ইলেকশন করতে দেবে না বলেছিল, তারপরও নির্বাচন হয়েছে। তারা ভয়ের কোনো কারণ না। তারা আতঙ্ক সৃষ্টি করে গুপ্তহত্যা, গুপ্ত আক্রমণ, অগ্নি সন্ত্রাস করছে। ট্রেনে আগুন দিয়ে কীভাবে তারা মা-সন্তানকে পুড়িয়ে মারলো। বাসে হেলপারদের মারলো, পুলিশ পিটিয়ে মারলো। এমন অপকর্ম যারা করে তারা কে কী বলল, সেটা আমরা কিছু মনে করি না।’

সেতুমন্ত্রী বলেন, ‘বিএনপি যেটা ভেবেছিল, সেরকম কিছু হয়নি। নির্বাচনে ভোটের হার ৪১ দশমিক ৮০ শতাংশ। অথচ তাদের দাবি, জনগণ তাদের ডাকে সাড়া দিয়েছে। কিন্তু জনগণ তাদের কথায় কান দেয়নি। কেউই মাথা ঘামায়নি। সেজন্য তারা নিজেদের মনের শান্তির জন্য আবোল-তাবোল বলছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com