1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

“সংস্কার: একটি চলমান প্রক্রিয়া, যা দোকানে কিনতে পাওয়া যায় না”-স্থানীয় সরকার উপদেষ্টা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৬ নভেম্বর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ বলেছেন, সংস্কার একটি চলমান প্রক্রিয়া। এটি কোন প্যাকেটজাত পণ্য না যে দোকানে কিনতে পাওয়া যাবে। যে চলমান প্রক্রিয়ার চাকা চারটিকে চালু রাখতে গেলে পারষ্পরিক সম্পর্ক মজবুত করে গড়ে তুলতে হবে।

আজ (বুধবার) বিকালে সচিবালয়ের স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে জেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের সামগ্রিক কার্যক্রমে গতিশীলতা আনয়নের লক্ষ্যে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি উপস্থিত সুধীবৃন্দের প্রতি এসব কথা বলেন।

হাসান আরিফ জানান, ইউনিয়ন পরিষদ থেকে আরম্ভ করে সিটি কর্পোরেশন, জেলা, উপজেলা এবং পৌরসভাসহ কোন স্থানীয় সরকার প্রতিষ্ঠানেই যেন সরকারি সেবা বিতরণে ব্যত্যয় না ঘটে। এ বিষয়ে আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। প্রয়োজনে স্থানীয় সরকারের প্রতিটি স্তরে চেইন অব সুপারভিশন প্রতিষ্ঠা করতে হবে। যাতে প্রতিটি কর্মকর্তা তার পরবর্তী উর্ধ্বতন কর্মকর্তার নজরদারিতে থাকতে পারে।

আর্থিক বিষয়ে স্বচ্ছতা আনয়ন প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা বলেন, আর্থিক স্বচ্ছতা নিশ্চিতকরণে বিশেষভাবে জোর দিতে হবে। সংস্কার প্রক্রিয়ায় আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। বিগত ১৬ বছর ধরে চলমান দুর্নীতিকে প্রতিহত করতে হবে। আর্থিক বিষয়ে দুর্নীতি প্রতিরোধে সবাইকে কঠোর হতে হবে।

তিনি আরও বলেন, আমাদের মনে রাখতে হবে দীর্ঘদিন ধরে চলমান একটি অপব্যবস্থাকে চিরতরে সরিয়ে দেয়ার জন্য ছাত্র-জনতা আন্দোলন করে জীবন দিয়েছে। তাদের এই আত্মত্যাগকে ব্যর্থ হতে দেয়া যাবে না।

স্থানীয় সরকার বিভাগ সচিব মো. নজরুল ইসলাম এর সভাপতিত্বে উক্ত সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব এ. কে. এম. তারিকুল আলম এবং সকল জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং পৌরসভার প্রশাসকবৃন্দ অনলাইনে সংযুক্ত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com