1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সচিবালয়ে যাচ্ছে চাকরিতে বয়স ৩৫ আন্দোলনকারীদের প্রতিনিধি দল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সরকারি চাকরিতে প্রবেশের ন্যূনতম বয়স ৩৫ বছর করার দাবিতে ৫ সদস্যের প্রতিনিধিদল কিছুক্ষণের মধ্যে সচিবালয় যাবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা শাহবাগ ছেড়ে যাবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন।

আজ রবিবার দুপুর সোয়া ১টার দিকে এ ঘোষণা দেন আন্দোলনকারীরা। এর আগে বেলা সাড়ে ১১টা থেকে বাংলাদেশ জাতীয় জাদুঘরের সামনের ফুটপাতে অবস্থান নেন তারা।

এসময় আন্দোলনকারীরা বলেন, জুলাই মাসের স্বৈরাচারবিরোধী আন্দোলনে আমরাও বৈষমবিরোধী আন্দোলনের সঙ্গে সমন্বয়কের ভূমিকা পালন করে আন্দোলন করেছি। স্বৈরাচার বিদায় হওয়ার পর সরকার গঠন করে বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়করা সরকারে গেছেন‌। আমাদের দাবি আদায়ে গতকাল ৮ ঘণ্টা রাস্তা বন্ধ করে অবস্থান কর্মসূচি পালন করেছিলাম। অথচ তাদের পক্ষ থেকে আমাদের সঙ্গে দেখা করার জন্য কেউ আসেনি। তাহলে কি আমরা ধরে নেবো অন্যদের মতো আপনারাও ক্ষমতায় গিয়ে অতীতের সব কিছু ভুলে গেছেন। আমাদের আন্দোলনে তো আপনাদের দেখলাম না। সান্ত্বনা দেওয়ার জন্য দুটো কথা বলতেও আপনাদের পক্ষ থেকে কেউ আসেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com