1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সপ্তাহখানেকের মধ্যে গণহত্যার বিচারকাজ শুরু: আসিফ নজরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ১৩৬ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক: জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার বিচারকাজ সপ্তাহখানেকের মধ্যে শুরু করার আশাবাদ ব্যক্ত করেছেন আইন ও বিচার উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আমরা ন্যায়বিচার নিশ্চিত করতে বদ্ধপরিকর। সপ্তাহখানেকের মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক প্যানেল প্রস্তুত করা হবে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের শ্রী শ্রী মহাপ্রভুর আখড়ায় এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন আসিফ নজরুল।

উপদেষ্টা আসিফ নজরুল বলেন, ‘গণহত্যার বিচারকাজ এরইমধ্যে শুরু হয়ে গেছে। প্রায় এক মাস আগে আমাদের প্রসিকিউশন টিম গঠিত হয়েছে। দু’সপ্তাহ আগে ইনভেস্টিগেশন টিমও গঠিত হয়েছে। আমরা এ হত্যাকাণ্ডের প্রচুর আলামত পেয়েছি। অচিরেই আমরা জুলাই-আগস্ট মাসের পৈশাচিক গণহত্যার বিচার শুরু করবো। তখন দেখবেন আপনাদের অনেক দ্বিধা, অনেক প্রশ্ন দূর হয়ে যাবে।’

এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) তোফাজ্জল হোসেন, পুলিশ সুপার (এসপি) ফারুক হোসেন, সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল নাহিদ হোসেন, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সন্তোষ কুমার কানু ও জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com