1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সব পক্ষকে সহিংসতা, অতিরিক্ত শক্তি প্রয়োগ, খেয়ালখুশিমতো আটক করা থেকে বিরত থাকার আহ্বান জাতিসংঘের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
  • ২১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউবিডি ডেস্ক: বাংলাদেশে রাজনৈতিক সমাবেশে সহিংসতার খবরে উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরাঁ। এসব সংঘর্ষে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন বহু মানুষ। সোমবার ব্রিফিংয়ে এ কথা জানিয়ে মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজাররিক বলেন, অ্যান্তোনিও গুতেরাঁ সব পক্ষকে সহিংসতা অথবা অতিরিক্ত শক্তি প্রয়োগ অথবা খেয়ালখুশিমতো আটক করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি মত প্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের প্রতি সম্মান দেখানোর গুরুত্বের কথা জোর দিয়ে তুলে ধরেছেন। স্টিফেন ডুজাররিকের কাছে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারি জানতে চান, প্রধান বিরোধী দল বিএনপির ২৮শে অক্টোবরের মহাসমাবেশে পুলিশ এবং ক্ষমতাসীন দল যে সহিংসতা চালিয়েছে তা নিয়ে আপনার বিবৃতির জন্য ধন্যবাদ। ওই ঘটনার পর পুলিশ গ্রেপ্তার শুরু করেছে। বিরোধী দলের বিরুদ্ধে আক্রমণ করছেন কেউ কেউ। গ্রেপ্তার করা হচ্ছে সব পদে থাকা নেতাকর্মীদের এবং তাদের পরিবারের সদস্যদের। এ অবস্থায় কিভাবে আপনি মনে করেন যে একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন হতে পারে? জবাবে স্টিফেন ডুজাররিক বলেন, সহিংসতায় সুস্পষ্টভাবে আমরা উদ্বিগ্ন।

আমরা মনে করি শান্ত থাকা গুরুত্বপূর্ণ। নির্বাচন ঘনিয়ে আসায় সব মানুষের মত প্রকাশের প্রতি শ্রদ্ধা দেখানো গুরুত্বপূর্ণ। আমি মনে করি না, নির্বাচন নিয়ে কেউ পূর্বাভাস দিতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com