1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সমালোচনার মুখে সরিয়ে নেওয়া হলো নিশো-মেহজাবীনের নাটক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ জুলাই, ২০২১
  • ৩৫৯ বার দেখা হয়েছে

 

দর্শকদের একটি অভিযোগকে সম্মান করেই এ সিদ্ধান্ত নিয়েছেন নাটকের সংশ্লিষ্টরা।

এ বিষয়ে নাটকের নির্মাতা রুবেল হাসান বলেছেন, ‘আমরা গভীরভাবে দুঃখিত। দর্শকদের অভিযোগের ভিত্তিতে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে নিয়েছি। বিশেষ শিশু ও তাদের বাবা-মার প্রতি আমরা ক্ষমা প্রার্থনা করি।’

প্রয়োজনীয় সংশোধন করে নাটকটি ইউটিউবে ফের অবমুক্ত করা হবে বলে জানান তিনি।

মূলত জীবন ঘনিষ্ঠ কাহিনি নিয়ে তৈরি নাটকটির শেষ অংশের একটি বার্তা নিয়েই সমালোচনার ঝড় ওঠে ।
প্রতিবন্ধী শিশুকে পাপের ফল বলে মন্তব্য করা হয় সেখানে।

এতে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজে, গ্রুপে নাটকটি নিয়ে সমালোচনা হয় ও তুমুল আপত্তি উঠেছে।

একাধিক সংগঠন থেকে প্রতিবাদ জানানো হয়েছে ইতোমধ্যে।

সেসব সমালোচনা ও আপত্তির প্রেক্ষিতে ইউটিউব থেকে ‘ঘটনা সত্য’ নাটকটি সরিয়ে ফেলা হয়েছে।

মঈনুল সানুর চিত্রনাট্যে নাটকটি প্রচার হয়েছিল চ্যানেল আইয়ের ঈদ আয়োজনে।

এতে ফারহান নিশো অভিনয় করেছেন গাড়িচালকের চরিত্রে আর মেহজাবীন গৃহপরিচারিকার ভূমিকায়।

 

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com