1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সরকারি দপ্তরের পিয়ন এমপিদেরও দাম দেয় না: নাজিম উদ্দিন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৭ জানুয়ারী, ২০২২
  • ২৪২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ অভিযোগ করে বলেছেন, সরকারি দপ্তরের পিয়নরাও সংসদ সদস্যদের দাম দেয় না। এমপি হিসেবে একজন সচিবের কাছে গেলে কোন মূল্যায়ন নেই। তার শ্রদ্ধাবোধ নেই।

আমলাতন্ত্রের বিরুদ্ধে সোচ্চার হতে সকল এমপিদের আহ্বান জানান তিনি।

সোমবার (১৭ জানুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এর আগে সকাল ১১টার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।

সংসদ সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা এমপি হয়ে আসছেন দেখেন আপনারা পার্লামেন্টে… আপনাদের কী রকম করে। শুধু স্যারটাই বলে। এই স্যারটা না বলে পারে না। আমরা আমলাতন্ত্রের হাতে জিম্মি হয়ে গেছি। সংসদ সদস্যদের বলবো, দয়া করে আমলাতন্ত্র থেকে রেহাই পাওয়ার জন্য আপনারা শক্ত হোন। শক্ত না হলে তারা আমাদের গুরুত্ব দেবে না।

‘বিভিন্ন ধরনের অপপ্রচার হয়’ দাবি করে ইউটিউব বন্ধের দাবি করে নাজিম উদ্দিন বলেন, ‘ইউটিউবে দেখি- খালেদা জিয়া মরে যাচ্ছেন। শেখ হাসিনা কালকেই ক্ষমতাচ্যুত হয়ে যাচ্ছেন। আবার দেখি সেনাপ্রধানদের টেনে নামানো হচ্ছে।’ এই যে প্রোপাগান্ডা ইউটিউবে দেখি… এগুলো কোত্থেকে আসছে? এভাবে বিভ্রান্ত ছড়ানো হচ্ছে। তথ্য মন্ত্রণালয় কী করে আমরা বুঝি না।

তিনি আরও বলেন, কালকে সকালে ঘুম থেকে উঠে শুনবেন শেখ হাসিনা ক্ষমতায় নেই। আমরা স্তম্ভিত হয়ে যাই। বলা হয়, সত্য ঘটনা। এভাবে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। গ্রামের মানুষ এসব দেখে ভাবেন, না জানি বাংলাদেশে কী হচ্ছে! তথ্য মন্ত্রণালয়কে বলবো দরকার হলে ইউটিউব বন্ধ করে দেন। ক্রিমিনাল ও স্বাধীনতা বিরোধীদের সাথে আমাদের কোন আপোষ থাকতে পারে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com