1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে: প্রাণিসম্পদ মন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৩১ অক্টোবর, ২০২১
  • ২২১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, সরকারি দায়িত্ব পালনে উদ্ভাবনী চিন্তা-চেতনার বিকাশ ঘটাতে হবে। সততা, নিষ্ঠা ও পরিচ্ছন্নতার সাথে অর্পিত দায়িত্ব পালন করতে হবে। দেশ সেবার ব্রত নিজের মধ্যে ধারণ করতে হবে। জনকল্যাণে কাজ করার দৃঢ় মানসিকতা ধারণে করতে হবে।

রবিবার সচিবালয়ে নিজ দপ্তর কক্ষে সদ্য যুগ্মসচিব পদে পদোন্নতিপ্রাপ্ত মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপনকালে মন্ত্রী এসব কথা বলেন।

পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের উদ্দেশে এসময় মন্ত্রী আরও বলেন, “সরকারি চাকরিতে পদোন্নতি হচ্ছে ভালো কার্যসম্পাদনের স্বীকৃতি। এ ধারাবাহিকতা অব্যাহত রাখতে হবে। দেশের কল্যাণে নতুন দায়িত্বপ্রাপ্ত পদে আরও ভালোভাবে দায়িত্ব পালনের প্রত্যাশা পূরণ করতে হবে। অনাকাঙ্ক্ষিত কোন চাপের কারণে অনিয়ম বা দুর্নীতির সাথে সম্পৃক্ত হবেন না”।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরে এসময় ফুলেল শুভেচ্ছা জানান মন্ত্রী।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব শ্যামল চন্দ্র কর্মকার, সুবোল বোস মনি, তৌফিকুল আরিফ ও এস এম ফেরদৌস আলমসহ মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মোট ৮ জন উপ-সচিব যুগ্ম-সচিব পদে পদোন্নতি পেয়েছেন। পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন, সুব্রত ভৌমিক, ড. আবু নঈম মুহাম্মদ আবদুছ ছবুর, হাফছা বেগম, এ জেড এম নূরুল হক, মোহাম্মদ হাবীবুর রহমান, হেমায়েত হোসেন, শাহীনা ফেরদৌসি ও মোহাম্মদ আব্দুল আহাদ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com