1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না : সিইসি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী, ২০২৪
  • ১৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিঢি ডেস্ক : সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করায় ধন্যবাদজ্ঞাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

কাজী হাবিবুল আউয়াল বলেন, তুলনামূলকভাবে অন্য নির্বাচনের চেয়ে গ্রহণযোগ্য হয়েছে। কমিশন ত্রিমুখী চাপে ছিল। আমরা চেষ্টা করেছি সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে। কোনো নির্বাচনই বিতর্কের ঊর্ধ্বে উঠতে পারেনি। এই নির্বাচনও বিতর্কের ঊর্ধ্বে যেতে পারেনি।

সিইসি বলেন, নির্বাচন খুব যে অংশগ্রহণমূলক হয়েছে তা না। রাজনীতির বড় অংশ নির্বাচন বর্জন করেছে ও প্রতিরোধের চেষ্টা করেছে। তারপরও সবার সহায়তায় নির্বাচন সম্পন্ন করেছি। জাতি সাময়িক হলেও স্বস্তি পেয়েছে। নির্বাচন নিয়ে পাঁচ বছর পর পর সংকট দেখা দিলে অর্থনীতির উন্নয়ন বাধাগ্রস্ত হবে। নির্দ্বিধায় বলতে পারি সরকারের সঙ্গে কোনো গোপন এজেন্ডা ছিল না।

একই অনুষ্ঠানে নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান বলেন, ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট নির্বাচন আরও ভাল হতো। ভোটের হার নিয়ে যারা বিতর্ক করার তারা করবেই। মো. আলমগীর বলেন, সরকারসহ সবার সহযোগিতার জন্য নির্বাচন সুষ্ঠু হয়েছে। বড় বড় রাজনৈতিক দল নির্বাচনে আসলে এই নির্বাচন আরও গ্রহণযোগ্য হতো। কোনো দলের নির্বাচনে না আসা কমিশনের ব্যর্থতা নয়। কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব কমিশনের নয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com