1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সরকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে: প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩
  • ১৬৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: আওয়ামী লীগ সরকার ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছে। গত ১৫ বছরের বাংলাদেশ এখন বদলে যাওয়া বাংলাদেশ। এমন কোনো জেলা নাই যেখানে উন্নয়নের ছোঁয়া লাগেনি। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে পঞ্চগড়, লালমনিরহাট, নাটোর, পাবনা ও খাগড়াছড়ি জনসভায় ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভানেত্রী বলেন, এখন ২১ জেলা ভূমিহীন, গৃহহীন মুক্ত হয়েছে। আবারও ক্ষমতায় আসতে পারলে প্রতিটি জেলার প্রত্যেক গৃহহীন মানুষ ঘর পাবে।

জনসভায় খাদ্য নিরাপত্তা নিশ্চিতে বাড়তি খরচ করে খাদ্যের মজুত নিশ্চিত করা হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার দক্ষ জনশক্তি তৈরিতে কাজ করছে। ৪র্থ শিল্প বিপ্লবের জন্য প্রযুক্তি শিক্ষা দেয়া হচ্ছে।

বিরোধী দলগুলোর দিকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, তারা বড় বড় কথা বলে। ভোটের কথা বলে। তারা ভোটের কী বুঝে? বিএনপি এসেছে অবৈধভাবে ক্ষমতা দখলকারী এক জেনারেলের পকেট থেকে। যেটা সংবিধান বিরোধী। তারা মানুষকে মানুষ হিসাবে গন্য করে না। তারা রেলে আগুন নিয়ে কীভাবে আগুন দিয়ে পোড়ালো। এক মা সন্তানকে বুকে নিয়ে আগুনে পুড়ে মরলো।

২০১৩-১৪ সালেও তারা সারা বাংলাদেশে তাণ্ডব করেছে দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ৫ জানুয়ারির নির্বাচন ঠেকানোর নামে ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এখন আবার শুরু করেছে অগ্নিসন্ত্রাস। মানুষের শান্তি দেখলে ওদের মনে অশান্তি জাগে।

বঙ্গবন্ধু কন্যা বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেবে। আমরা উন্মুক্ত করেছি। নৌকা আছে, অন্য দল আছে, স্বতন্ত্রও আছে। সবাই ভোট দিবে। কোনো সংঘাত দেখতে চাই না। কোনো সংঘাত করলে দলের লোক হলেও আমরা ব্যবস্থা নেব।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com