1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সলোমন আইল্যান্ডসের সঙ্গে চীনের চুক্তি, উদ্বেগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-আমেরিকা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ এপ্রিল, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: প্রশান্ত মহাসাগরের ছোট্ট দ্বীপরাষ্ট্র ‘সলোমন আইল্যান্ডসের’ সাথে নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করেছে চীন। এতে চিন্তায় পড়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে এই দেশগুলো।

চলতি সপ্তাহে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে। এতে প্রশান্ত মহাসাগরীয় এই দেশটিতে চীন একটি নৌ ঘাঁটি তৈরি করতে পারে আশঙ্কা করছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র।

চুক্তি রুখতে সবচেয়ে বৃহত্তম সাহায্য দাতা অস্ট্রেলিয়ার শেষ প্রচেষ্টাও প্রত্যাখ্যান করে সলোমন আইল্যান্ডস কর্তৃপক্ষ।

দ্বীপ রাষ্ট্রটির প্রধানমন্ত্রী মানাসেহ সোগাভারে বলেছেন, চুক্তিটি এই অঞ্চলে ‘শান্তি ও সম্প্রীতিকে নষ্ট করবে না’।

তিনি আরও বলেন, চুক্তিটি ঐতিহ্যগত মিত্রদের লক্ষ্য করে করা হয়নি, বরং আমাদের নিজস্ব অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতির কারণে করা হয়েছে।

চুক্তির শর্তাবলী প্রকাশ না করলেও তিনি জোর দিয়ে বলেছেন, “চোখ খোলা রেখে ও জাতীয় স্বার্থ বিবেচনায় রেখেই এটি সম্পাদন করা হয়েছে।”

উল্লেখ্য, সলোমন আইল্যান্ডসের আয়তন প্রায় ২৮ হাজার ৪০০ বর্গকিলোমিটার। বিশ্ব ব্যাংকের তথ্য মতে, দেশটির জনসংখ্যা ছয় লাখ ৮৬ হাজার।

দ্বীপরাষ্ট্রটি ২০১৯ সালে তাইওয়ানকে বাদ দিয়ে বেইজিংয়ের প্রতি তার কূটনৈতিক সমর্থনের নীতি পরিবর্তন করে। এরপরই দুই দেশের ঘনিষ্ঠতা নিয়ে জল্পনা বেড়ে যায়। সূত্র: বিবিসি

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com