1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাংবাদিকদের জন্য আমার দরজা সর্বদা খোলা থাকবে : ইঞ্জিঃ আব্দুস সবুর

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ২০২ বার দেখা হয়েছে

দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি :  কুমিল্লা-১ আসনের নৌকা প্রার্থী ইঞ্জিঃ আব্দুস সবুর গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময় সভা করেছেন। সোমবার রাত ৮টায় উপজেলার কদমতলী নিজ বাসভবনে এ মতবিনিময়কালে তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠ , অবাধ নিরেপেক্ষ এবং ভোটাররা যাতে ভোট কেন্দ্রে গিয়ে নির্বিগ্নে ভোট দিতে পারে সেই জন্য সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।

তিনি আরো বলেন, সাংবাদিকদের কল্যাণে কাজ করতে চাই, সাংবাদিকদের জন্য আমার দরজা সর্বদা খোলা থাকবে।
আর যারা নৌকাকে পরাজিত করতে চায়, তারা ভুল করছে। এই নৌকা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নৌকা, এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা। এই নৌকা কেউ দাবায়ে রাখতে পারবে না। আগামী ৭ জানুয়ারি আমরা নিরঙ্কুশ বিজয় নিয়ে ঘরে ফিরব ইনশাল্লাহ । আমার প্রথম কাজ আমার নির্বাচনী এলাকার মানুষকে সঙ্গে নিয়ে একটা সুন্দর দাউদকান্দি-তিতাস গড়া।

মতবিনিময় সভায় দাউদকান্দির ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন পোর্টালসহ আইপি টিভির সাংবাদিকরা অংশ গ্রহন করেন।

এ সময় সঙ্গে ছিলেন, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহসভাপতি বশিরুল আলম মিয়াজী,
দাউদকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. আহসান হাবীব চৌধুরী লিল মিয়া, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মহিউদ্দিন শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজালাল, ভিপি সালাউদ্দিন রিপন, সাংগঠনিক সম্পাদক জাকির নেওয়াজ সোহেল, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি মুক্তি মতিউর রহমান, সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহজাহান মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খন্দকার শাহজাহান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com