1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাকিব কই, জিম্বাবুয়ে সফরে এলো না যে?’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৯৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : রায়ান বার্লের এক ওভারের খুনে ব্যাটিংয়েই টি-টোয়েনটি সিরিজ জয়ের স্বপ্ন ভঙ্গ টাইগারদের।

মঙ্গলবার (২ আগস্ট) িহারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের অঘোষিত ফাইনালে নাসুম আহমেদের করা এক ওভারে ৫টি ছক্কা আর এক চারের সাহায্যে রেকর্ড ৩৪ রান করেন জিম্বাবুয়ের বাঁহাতি ব্যাটসম্যান রায়ান বার্ল।

এক ওভারে ৩৪ রান করা প্রসঙ্গে বার্ল বলেন, আমার জন্য আদর্শ ম্যাচআপ ছিল। বাঁহাতি স্পিনার দেখেই আমি ঠিক করে ফেলি যে এই ওভারে ২০-এর বেশি রান নেব। প্রথম বলটা ছয় মারার পর আত্মবিশ্বাসও পেয়ে যাই। বাকিটা ইতিহাস।

বাংলাদেশের সাংবাদিকদের সঙ্গে আলাপে রায়ান বার্ল বলেন, দ্বিতীয় ম্যাচে আমি ৩১ বলে ৩২ রান করেছি। কোনো ঝুঁকি নিইনি। আমার দলও জেতেনি। সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে কোচকে জিজ্ঞেস করেছিলাম, আমার কী করা উচিত যদি “ম্যাচআপ” মিলে যায়। সে বলেছে, “মারো নয়তো মর।” আমিও তাই করেছি।

এর আগে ২০১৯ সালে সাকিব আল হাসানের ১ ওভারে ৩টি চার ও ৩টি ছক্কায় ৩০ রান করেছিলেন বাঁহাতি ব্যাটসম্যান রায়ান বার্ল।

মঙ্গলবার নাসুমের এক ওভারে ৩৪ রান করার পর বার্ল বলেন, আমার দলের সবাই এটা নিয়ে মজা করছিল। এখন সাকিব কই? সে এই সফরে এলো না যে? আজ নাসুমের ওভারে ৩৪ নিয়েছি। কে জানে, সেও হয়তো সাকিবের মতো পরেরবার জিম্বাবুয়ে সফরে আসবে না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com