1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাজেকে পাহাড় ধস: ১০ ঘণ্টা পর সচল যোগাযোগ, ফিরছে আটকা পড়া ৪২৫ পর্যটক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৫৭১ বার দেখা হয়েছে

আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি : রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের একাধিক স্থানে পাহাড় ধসে যান চলাচল বন্ধ হয়ে যায়। টানা ১০ ঘণ্টা পর সেই বন্ধ যোগাযোগ ব্যবস্থা সচল হওয়ায় স্বস্তি ফিরেছে পর্যটকদের মাঝে।

বুধবার (২৩ জুলাই) গভীর রাতে প্রবল বর্ষণের কারণে সাজেক যাওয়ার সড়কের কমপক্ষে তিনটি স্থানে পাহাড় ধসে পড়ে। এতে দুই পাশে আটকা পড়ে শত শত যানবাহন ও পর্যটক।

জানা গেছে, এই ঘটনায় অন্তত ৪২৫ জন পর্যটক সাজেকে আটকা পড়েছিলেন। ভোর থেকে সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রের সঙ্গে খাগড়াছড়ির যান চলাচল বন্ধ থাকে।

পাহাড় ধসের খবর পাওয়ার পর বৃহস্পতিবার ( ২৪ জুলাই ) সকাল থেকেই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, স্থানীয় প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে উদ্ধার ও পরিষ্কার কার্যক্রমে অংশ নেয়। টানা চেষ্টার পর বিকেলে সড়ক থেকে মাটি ও গাছপালা সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করা সম্ভব হয়।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সংশ্লিষ্ট প্রশাসনের একাধিক সূত্র জানিয়েছে, বর্তমানে সকল পর্যটক নিরাপদে আছেন এবং পর্যটকদের গন্তব্যে পৌঁছে দেওয়ার প্রক্রিয়া চলছে।

পাহাড়ি এলাকায় বর্ষাকালে নিয়মিতভাবে এ ধরনের দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে সতর্কতা অবলম্বনের পাশাপাশি বিকল্প নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত, সাজেক ভ্যালি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র, যেখানে প্রতিদিন দেশ-বিদেশের হাজারো পর্যটক ভিড় করেন প্রকৃতির রূপ উপভোগ করতে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com