1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় করোনা শনাক্তের হার ৬৪.১৯

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ জুন, ২০২১
  • ৭৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাতক্ষীরায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও তিন জনের। এছাড়া ৮১ জনের নমুনা পরিক্ষায় ৫২ জনের করোনা পজেটিভ ধরা পড়েছে। শনাক্তের হার দাঁড়িয়েছে ৬৪ দশমিক ১৯ শতাংশে।

সাতক্ষীরায় করোনা সংক্রমণ ঊর্ধ্বগতি হওয়ায় ৫ জুন থেকে দেওয়া এক সপ্তাহের লকডাউন বর্ধিত করে ১৭ জুন পর্যন্ত বাড়ানো হয়। গত বৃহস্পতিবার দুপুরে জেলা করোনা প্রতিরোধ কমিটির ভার্চুয়াল সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।

জেলায় এ পর্যন্ত ২ হাজার ৩৪৫ জনের করোনা শনাক্ত হয়েছে। জেলায় মোট ৫২ জন করোনা পজেটিভ রোগীর মৃত্যু হয়েছে। এছাড়া জেলায় করোনার উপসর্গ নিয়ে মারা গেছে আরও ২৪৫ জন। প্রতিদিন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতাল ও সদর হাসপাতালে করোনা পজেটিভ রোগীর চাপ বাড়ছে।

সাতক্ষীরায় করোনার ঊর্ধ্বমুখী নিয়ন্ত্রণে পুলিশ শহরের মোড়ে মোড়ে ব্যারিকেড দিয়ে চেকপোস্ট বসিয়ে মানুষ চলাচল নিয়ন্ত্রণ করছে। বন্ধ করে দেওয়া হয়েছে খুলনা ও যশোর থেকে সাতক্ষীরায় প্রবেশের পথ। কিন্তু হাট-বাজারের সাধরণ মানুষ কোন ভাবে স্বাস্থ্য-বিধি মানছে না। স্বাস্থ্যবিধি মানাতে হিমশিম খাচ্ছে প্রশাসন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com