1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাত দফা দাবিতে জয়পুরহাটে কৃত্রিম প্রজনন কেন্দ্রের এ আই টেকনিশিয়ানদের মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৬ মার্চ, ২০২৫
  • ২৭৭ বার দেখা হয়েছে

মোঃ নেওয়াজ মোর্শেদ নোমান, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ জাতীয়করণ ও সম্মানজনক ভাতাসহ ৭ দফা দাবিতে জয়পুরহাটে মানববন্ধন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের এ আই টেকনিশিয়ানরা। রবিবার (১৬ মার্চ) বেলা ১২টায় বাংলাদেশ এ আই টেকনিশিয়ান কল্যান সমিতি জেলা শাখার ব্যানারে শহরের পাচুরমোড়ে ঘন্টাব্যাপী এ মানববন্ধন পালন করেন তারা।

এসময় বক্তব্য রাখেন, সংগঠনের জেলা শাখার সহ সভাপতি আতিকুর রহমান, সাধারণ সম্পাদক ফিরোজ মিয়া, সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম, কোষাধ্যক্ষ কামরুল ইসলাম, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য গোলাম মোস্তফা ও জেলা শাখার সদস্য আব্দুল হামিদ।

বক্তারা বলেন, আমরা প্রায় ২৫ বছর ধরে এ আই টেকনিশিয়ান হিসেবে কাজ করে আসছি। আমাদের কার্যক্রম হচ্ছে প্রতিটি ইউনিয়নে গরু, ছাগল, ভেড়া ও মহিষের কৃত্রিম প্রজননের মাধ্যমে দেশের মাংসের চাহিদা পূরণ হয়। অথচ আমরাই আজ অবহেলিত। আমাদের না আছে বেতন, না আছে চাকরি। বিগত ৯ মাসের ভাতা বকেয়া রয়েছে। আমাদের ভাতা দ্রæত পরিশোধ করা হোক। এজন্য আমাদের জাতীয়করণসহ ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান করছি। অন্যথায় আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com