1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সানীর চড় ও জায়েদের পিস্তল বের করার ঘটনা ঘটেনি : ডিপজল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জুন, ২০২২
  • ৪৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল জানিয়েছেন, ওমর সানীর চড় ও জায়েদ খানের পিস্তল বের করার ঘটনা ঘটেনি।

রাজধানীর একটি কনভেনশন হলে শুক্রবার অভিনেতা ডিপজলের বড় ছেলে সৌমিকের বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ওমর সানী জায়েদ খানকে চড় মারায় জায়েদ খান পিস্তল বের করে তাকে গুলি করার হুমকি দেন বলে অভিযোগ উঠেছে। তবে পুরো বিষয়টি ভিত্তিহীন বলে কাছে দাবি করেছেন জায়েদ খান।

পরে ডিপজল বলেন, একটা বিয়ের আয়োজনে এমন ঘটনা ঘটবে তা অবিশ্বাস্য। যেখানে আমার ছেলের বিয়ের আয়োজন হয়েছে, আমার ছেলের বিয়ের অনুষ্ঠান হয়েছে সেটি সুরক্ষিত এবং নিরাপত্তা বেষ্টিত এলাকা। গেটে মেটাল ডিটেক্টর ছিল। প্রত্যেককেই এই নিরাপত্তা বেষ্টনীর মধ্য দিয়ে প্রবেশ করতে হয়েছে। এক্ষেত্রে কোনো ধরনের পিস্তল বা অন্যকোনো অস্ত্র নিয়ে প্রবেশ করার সুযোগ নেই। কাজেই, জায়েদ বা অন্য যে কেউ হোক না কেন, কারও পক্ষেই অস্ত্র নিয়ে প্রবেশ করার অনুমতি ছিল না। জায়েদ ও ওমর সানীর এই ঘটনা পুরো বানোয়াট। এ ঘটনা যারা ছড়িয়েছে তারা কাজটি ঠিক করেনি বলেও মন্তব্য তার। ডিপজল মনে করেন এর পেছনে কোন অসৎ উদ্দেশ্য আছে।

এরআগে, জায়েদ খান বলেন, এটা ষড়যন্ত্র। আমাকে হেয় করার জন্য এমন সংবাদ পরিবেশন করা হচ্ছে। ওইদিন রাতে এমন কোনো ঘটনাই ঘটেনি। বিয়ের অনুষ্ঠানে পিস্তল নিয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না। তাছাড়া আমি পিস্তল বহনও করি না, সাংবাদিকরাও কেউ বলতে পারবেন না আমাকে কখনও পিস্তল নিয়ে ঘুরতে দেখেছেন। পুরো বিষয়টি ভিত্তিহীন।

তবে ওমর সানী বলেছেন, ঘটনাটি সত্য। তবে জায়েদ খানের বিরুদ্ধে পিস্তল বের করে হুমকি দেওয়ার অভিযোগ করলেও কেন এমন ঘটনা ঘটেছে তা পরিষ্কার করেননি ওমর সানী।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com