1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাবেক উপজেলা চেয়ারম্যান কারাগারে

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ছাত্র-জনতার ওপর গুলির ঘটনায় করা মামলায় নেত্রকোণার বারহাট্টা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. খায়রুল কবির খোকনকে কারাগারে প্রেরণ করেছেন আদালত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে নেত্রকোণা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আশরাফুন নাহারের আদালতে তোলা হলে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।

এর আগে, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কল্যাণপুর থেকে র‍্যাব তাকে গ্রেপ্তার করে।

র‍্যাব জানায়, গত ৪ আগস্ট নেত্রকোণা বারহাট্টাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের ঘটনা ঘটে। ভিডিও ফুটেজে দেখা যায় গুলিবর্ষণে সরাসরি জড়িত ছিলেন খায়রুল কবির খোকন।

খায়রুল কবির খোকনের নামে বারহাট্টা থানায় তিনটি মামলা দায়ের করা হয়েছে জানিয়ে বারহাট্টা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট হামলা ও ভাঙচুরের জন্য তাকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়। আরেকটি মামলা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সময় ছাত্রদের ওপর গুলিবর্ষণ করায়। অপর আরেকটি মামলা ২০২২ সালে বিএনপির একটি সমাবেশের মঞ্চ ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনায় দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com