1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সাবেক মন্ত্রী শাজাহান খানের মেয়েকে বিয়ে করলেন ছোট মনির এমপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ জানুয়ারী, ২০২২
  • ২৮২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিয়ের পিঁড়িতে বসলেন টাঙ্গাইল-২ (গোপালপুর-ভূঞাপুর) আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। কনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানের একমাত্র মেয়ে ঐশী খান।

সাবেক মন্ত্রীর পরিবার সূত্রে জানা যায়, ২৯ বছরের ঐশী খান লন্ডন থেকে বিবিএ পাশ করেছেন। মেয়ে ঐশী ছাড়াও শাজাহান খানের আরও দুই ছেলে রয়েছে।

ছোট মনিরের পারিবারিক সূত্র জানায়, গত সোমবার ১৭ জানুয়ারি রাজধানীর ধানমন্ডি কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গনে বিয়ের কাবিন সম্পন্ন হয়। সেদিন রাতে জাতীয় সংসদের এলডি হল প্রাঙ্গনে গায়ে হলুদের আয়োজন করা হয়। এরপর গত বুধবার (১৯ জানুয়ারি) রাতে ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে কন্যা সম্প্রদান করেন সাবেক মন্ত্রী ও শ্রমিক নেতা শাজাহান খান।

সেনামালঞ্চে বিবাহের অনুষ্ঠানে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম (ভিপি জোয়াহের) এমপিসহ অন্তত ২০ জন সংসদ সদস্য, উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের বিভিন্ন স্তরের নেতাসহ কয়েক হাজার মানুষ অংশ নেন।

এদিকে, এমপি ছোট মনিরের গায়ে হলুদ, বিয়ের আনুষ্ঠানিকতার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম (ফেসবুকে) পোস্ট করলে তা মুহূর্তেই ভাইরাল হয়। দলীয় নেতা-কর্মীসহ বিভিন্ন স্তরের লোকজন নব-দম্পতির ছবি পোস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সেইসঙ্গে অনেকে ফেসবুক লাইভ এসে এমপি ছোট মনির ও ঐশী নব-দম্পতিদের জন্য তাদের দীর্ঘায়ু এবং শুভকামনা জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com