1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সায়মা শাহজাহান একাডেমীর বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১৯৩ বার দেখা হয়েছে

 

মোঃ আব্দুল আউয়াল খান কেন্দুয়া, নেএকোনা :

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় সায়মা শাহজাহান একাডেমীর বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান-২০২৫ এর শুভ উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।

৩০ জানুয়ারি বৃহস্পতিবার সকালে সায়মা নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কেন্দুয়া পৌরসভারস্হ শাহজাহান একাডেমীর উদ্যোগে একাডেমী প্রাঙ্গণে এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি ।

অনুষ্ঠানে উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ শহীদুল ইসলামের সভাপতিত্বে ও শরীর চর্চা শিক্ষক মোহাম্মদ আশরাফুল ইসলাম তালুকদারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।

এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান মজনু, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম প্রমুখ ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, একটি সভ্য প্রজন্ম গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই । সেই সাথে প্রয়োজন বিভিন্ন বিতর্ক প্রতিযোগিতা এবং পড়াশোনা । তাই শিক্ষক ও শিক্ষার্থীদের তিনি অনুরোধ জানান, সুন্দর শিক্ষাঙ্গন ও উন্নত বাংলাদেশ বিনির্মানে এক সাথে কাজ করার জন্যে ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জয়নুল আবেদীন ভূঁঞা, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি মোঃ খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোঃ মোয়াজ্জেম হোসেন খান, মাসকা ইউপির সাবেক চেয়ারম্যান জহিরুল হক স্বপন, কেন্দুয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দিন আহম্মেদ খোকন, সান্দিকোনা স্কুল এন্ড কলেজের শিক্ষক লুৎফুর রহমান ভূঁইয়া, শিক্ষক নেতা মোসলেম উদ্দিন , অন্যান্য শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও সাংবাদিকবৃন্দ ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com