1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সীতাকুণ্ডে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরিঘাট চলমান কার্যক্রম পরিদর্শনে উপদেষ্টা ফাওজুল কবির খান

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

 

মো:রমিজ আলী,সীতাকুণ্ড প্রতিনিধি(চট্টগ্রাম) : সিতাকুণ্ডের বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরিঘাটের চলমান কার্যক্রম পরিদর্শনে আসেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এসময় তিনি বলেন, চট্টগ্রাম থেকে সন্দ্বীপ যাওয়া শাস্তির মতো।মানুষ কে শাস্তি দিতে চাইলে বলতে পারেন, তুমি সন্দ্বীপ চলে যাও। মহিলাদের কোমড় পানিতে নামতে হয়। মাথার উপর মালপত্র নিয়ে নৌযানে উঠতে হয়। এসব ছাড়াও ঘাটে নানান অনিয়ম ও অব্যবস্থাপনা তো রয়েছেই।

 

রবিবার (১৯ জানুয়ারি) সকালে বাঁশবাড়িয়া-গুপ্তছড়া ফেরিঘাটের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।দেশে যেসব জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি সেসব জায়গায় পৌঁছাতে হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সন্দ্বীপের মানুষকে জিম্মি করে রাখা হয়েছে। মানুষ বাড়িতে যাওয়া বা আত্মীয়-স্বজনদের সাথে দেখা করা তো অপরাধ না। আমার বাড়িও সন্দ্বীপ। আমার বাড়ি যাওয়ার তেমন কারণ নাই। এজন্য এটা সন্দ্বীপের ইস্যু না। এটি উন্নয়নের ইস্যু। উন্নয়ন সব ঢাকা কিংবা বড় শহরে হয়েছে। প্রধান উপদেষ্টার নির্দেশ অনুযায়ী, যেসব জায়গায় উন্নয়নের ছোঁয়া পৌঁছেনি সেসব জায়গায় পৌঁছাতে হবে।’

 

দ্বীপ জেলা ভোলাতে ব্রিজ করার পরিকল্পনা রয়েছে উল্লেখ করে উপদেষ্টা ফাওজুল কবির বলেন, ‘আমরা অন্যান্য যেসব বিচ্ছিন্ন জেলা—যেমন ভোলাতে আমরা ব্রিজের চিন্তা করছি। সন্দ্বীপের ব্যাপারেও ফেরিটা কতটুকু সফল হয় সেটা দেখে পরবর্তীতে আমরা সড়ক যোগাযোগের দিকে ভাববো। তবে মনে রাখতে হবে সড়ক নির্মাণ খুবই ব্যয়বহুল। এজন্য ওখানে যদি কোনো অর্থনৈতিক ক্রিয়াকাণ্ড না হয় তবে সড়কের বিনিয়োগ ঠিক হবে না।

 

এসময় আরো উপস্থিত ছিলেন, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম, সীতাকুণ্ড উপজেলা নিবার্হী অফিসার কে এম রফিকুল ইসলাম চট্টগ্রাম উওর জেলা জামায়াতে ইসলামির আমি আলাউদ্দিন সিকদার সহ প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গগন ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com