1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ আটকে দিলো বিজিবি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ধরঞ্জী ইউনিয়নের উচনা ঘোনাপাড়া ২৮১নং পিলার এলাকায় বিএসএফ (ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী) কাঁটাতারের বেড়া দেওয়ার প্রস্তুতি নিলে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা বাধা দেয়। এতে দুই বাহিনীর মধ্যে উত্তেজনা বিরাজ করছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হাটখোলা ক্যাম্পের আওতাধীন ঘোনা পাড়া সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পাঁচবিবি উপজেলার হাটখোলা বিওপির উচনা ঘোনাপাড়া মেইন ২৮১নং পিলারের সাব পিলার নং ৩৭ ও ৩৮ ভারতীয় অভ্যন্তরে ৫০ গজ ভেতরে কাঁটাতারের বেড়া ফেলে ভারতীয় বিএসএফ। এ সময় হাটখোলা বিওপির ক্যাম্প কমান্ডার সাইদুল বারী বাধা প্রদান করেন। এরপর থেকে ওই এলাকায় বিজিবির উপস্থিতি জোরদার করা হয়েছে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। তবে মানুষের মধ্যে আতঙ্ক কাজ করছে।

হাটখোলা বিওপি কমান্ডার সাইদুল বারী জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বিএসএফ ২৮১নং পিলার এলাকায় জঙ্গল পরিষ্কার করে কাউকে কিছু না জানিয়ে বেড়া দেওয়ার চেষ্টা করলে আমরা বাধা দিয়ে কাজ বন্ধ করে দিই। পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com