1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সুনামগঞ্জ ও মৌলভীবাজারে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার শূন্য

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ জুলাই, ২০২১
  • ৪০০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সিলেট বিভাগের সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস শনাক্তের হার শূন্য। এই সময়ে সুনামগঞ্জ জেলার ৯টি নমুনা পরীক্ষা হলেও মৌলভীবাজার জেলায় কোনো নমুনা পরীক্ষা হয়নি।

চলমান ঈদের বন্ধের জন্য দুটি জেলায় নমুনা সংগ্রহ না হওয়ায় শনাক্তের হার শূন্যে নেমে এসেছে। গত ২৪ ঘণ্টায় সিলেট ও হবিগঞ্জ জেলা মিলে শনাক্তের হার ২৫ দশমিক ৪৪ শতাংশ।

বৃহস্পতিবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় স্বাক্ষরিত কভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বাকি দুই জেলায় ১৭৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। সিলেট জেলায় ১২৩ জন ও হবিগঞ্জে ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেটে শনাক্তের হার ৩০ দশমিক ৬ শতাংশ ও হবিগঞ্জে ১৮ দশমিক ৭৭ শতাংশ। এই সময় করোনায় চারজনের মৃত্যু হয়েছে; যাদের সবাই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে ৫৯৮ জনের করোনায় মৃত্যু হলো।

এখন পর্যন্ত সিলেট বিভাগে ৩৪ হাজার ৪৮০ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়েছেন ২৭ হাজার ৪৬০ জন। বর্তমানে সক্রিয় করোনা আক্রান্তের মধ্যে বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪০৯ জন ভর্তি আছেন। এদের মধ্যে নগরীর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ২৮৫ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com