1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনা__ ড. খন্দকার মোশাররফ হোসেন

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ৪০৩ বার দেখা হয়েছে

মোঃ শরিফুল ইসলাম, দাউদকান্দি।।
“সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারেনা
জীবনে উন্নতি করতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে সেজন্য আমি দুটি বেসরকারি কলেজ তিনটি হাইস্কুল এবং দুটি মাদ্রাসা করেছি। আমি নিজেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক ছিলাম আমি চাই তোমরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে একটি উন্নত জাতি গঠনে ভুমিকা রাখবা এই কলেজটি শুধু মাত্র স্নাতক অধিভুক্তিতেই সীমাবদ্ধ থাকবেনা এই কলেজটি আগামী দুই বছরের মধ্যে অনার্স মাস্টার্স করা হবে সেজন্য দরকার ভালো ফলাফল। বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন তার নিজ এলাকায় তার প্রতিষ্ঠিত ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ এর স্নাতক (পাস) অধিভুক্তি উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন।

সোমবার (২জুন) সকাল ১১টায় দাউদকান্দি উপজেলার পৌর এলাকায় ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজ প্রাঙ্গনে গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. নুরুল আমিন এর সভাপতিত্বে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের প্রধান পৃষ্টপোষক ও দাতা ড. খন্দকার মোশাররফ হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পরিচালক ড. মোশাররফ ফাউন্ডেশন ও এডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট ড. খন্দকার মারুফ হোসেন।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহবায়ক মোঃ আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল হাশেম। স্বাগত বক্তব্য রাখেন ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রেজাউল করিম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক নুর মোহাম্মদ সেলিম সরকার, দাউদকান্দি উপজেলা বিএনপির আহবায়ক এম এ লতিফ ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ জসিম উদ্দিন আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সওগাত চৌধুরী পিটার, বিএনপির নেতা সালাউদ্দিন ভূঁইয়া, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন এছাড়াও উপস্থিত ছিলেন বিএনপি ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানের সভাপতি,  ড. খন্দকার মোশাররফ হোসেন ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি অধ্যাপক ড. মো. নুরুল আমিন। অনুষ্ঠানে অতিথিদের বক্তব্য শেষে মনোমুগ্ধকর পরিবেশে ট্যালেন শো’তে নাচ, গান, কবিতা, র‍্যাম্প শো অনুষ্ঠিত হয় এবং প্রধান অতিথিসহ সবাই অনুষ্ঠানটি শুরু থেকে শেষ পর্যন্ত উপভোগ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com