1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সেঞ্চুরি করতে পারলেন না, ফিরলেন লিটন

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৭ জুলাই, ২০২১
  • ৩২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : হারারেতে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্টে হাফ সেঞ্চুরির তুলে নিলেও শত রান করতে পারেননি লিটন দাস। ভক্তদের আশা দেখিয়েও ডোনাল্ড টিরিপানোর বলে ভিক্টর নিয়াউচির হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন তিনি। মাঠ ছাড়ার আগে ১৪৭ বলে ৯৫ রান করেন তিনি।

সুবিধা করতে পারেননি মেহেদী হাসান মিরাজ। নেমেই এক বলে শূন্য রানে মাঠ ছেড়েছেন তিনি। টিরিপানোর বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ২৭৫ রান করেছে বাংলাদেশ। ক্রিজে আছেন ৪৭ রান করা মাহমুদউল্লাহ। তার সঙ্গে আছেন ৪ রান করা তাসকিন আহমেদ।

এর আগে টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় মুমিনুলবাহিনী। পেসার ব্লেসিং মুজারাবানির বলে শূন্য রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরেছেন ওপেনার সাইফ হাসান। সুবিধা করতে পারেননি তিনে নামা নাজমুল হোসেন শান্তও। পঞ্চম ওভারে মুজারাবানির দ্বিতীয় শিকারে পরিণত হন শান্ত। ব্যক্তিগত ২ রানে তৃতীয় স্লিপে ক্যাচ দেন তিনি।

শ্রীলঙ্কা সফরে ১৬৩ রানের ইনিংস খেলার পর থেকে ব্যর্থতার বৃত্তে শান্ত। এ ম্যাচেও পেলেন না রানের দেখা। সাইফ হাসান ব্যর্থ অনেক আগে থেকেই। শ্রীলঙ্কা সিরিজে চরম ব্যর্থতার পরিচয় দিয়েও জিম্বাবুয়ের বিপক্ষে দলে আছে তিনি।

৬৪ বলে ২৩ রান করে সাজঘরে ফিরেছেন সাদমান ইসলাম। ব্লেসিং মুজারাবানির বলে এলবিডব্লিউর শিকার হয়ে সাজঘরে ফিরেছেন মুশফিকুর রহিমও। তিনি ৩০ বল খেলে ১১ রান করে সাজঘরের দিকে হাঁটেন।

৫ বল খেলে ৩ রান করে নিজের মূল্যবান উইকেট বিলিয়ে দিয়েছেন সাকিবও। ভিক্টর নিয়াউচির বলে রেজিস চাকাভার হাতে ক্যাচ দিয়ে ফিরেছেন বিশ্ব সেরা এই টেস্ট অলরাউন্ডার। আইপিলের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেননি সাকিব। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ফিরে খেলতে পেরেছেন মাত্র ৫ বল।

এদিকে, সেঞ্চুরির আশা দেখালেও ৭০ রান করে সাজঘরে ফিরেছেন মুমিনুল হক। ৯২ বলে ৭০ রান করে ভিক্টর নিয়াউচির বলে ডিওন মায়ার্সের হাতে ক্যাচ দিয়ে মাঠ ছেড়েছেন তিনি। ৭০ রান করতে তিনি ১৩টি চারের মার খেলেছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com