1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনামঃ
খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক ওয়ানডে সিরিজ জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন বিদেশি অপারেটরের হাতে এনসিটি: চট্টগ্রামে পুনরায় আন্দোলনের ডাক, কেএমপি উত্তর ও দক্ষিণ এবং গোয়েন্দা বিভাগ(ডিবি) কর্তৃক পরিচালিত বিশেষ যৌথ অভিযানে বিভিন্ন অপরাধে ১৬ জন গ্রেফতার। ট্রাফিক বিভাগে কর্মরত অফিসার্স ও ফোর্সদের প্রশংসনীয় ও ভালো কাজের সম্মাননা প্রদান ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে সুধী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। তারেক রহমানের নেতৃত্বে দীর্ঘ লড়াইয়ের ফসল জুলাই বিপ্লব চিকিৎসায় অবহেলার অভিযোগে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট অনুমোদন, বিকেলে সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী সিগারেট, মদ ও নির্মাণসামগ্রীসহ কয়েকটি পণ্যের দাম বাড়তে পারে নতুন বাজেটে

সেপ্টেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সেপ্টেম্বরে শেষের দিকে বা মাঝামাঝি কোনো একটা সময়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

বৃহস্পতিবার (২৭ জুলাই) নির্বাচন কমিশন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি প্রসঙ্গে জানতে চাইলে গণমাধ্যমকে এ কথা বলেন সিইসি।

কাজী হাবিবুল আউয়াল বলেন, আমার যতদূর মনে পড়ে ৯০ দিন আগে তফসিল দিতে হয়। তবে, সেপ্টম্বরের আগে এটা হওয়ার কথা নয়। এখনো এটা স্থির করেছি। তবে, অনুমান করে বলতে পারি, সেপ্টেম্বরে শেষের দিকে বা মাঝামাঝি কোনো একটা সময়ে তফসিল ঘোষণা করবো।

সিইসি বলেন, প্রস্তুতি একটা ধারাবাহিক বা চলমান বিষয়। প্রস্তুতি চলছে এ জন্য আমাদের একটা রোডম্যাপ আছে, পরিকল্পনা আছে— সেই অনুযায়ী আমরা এগিয়ে যাচ্ছি। সব মিলিয়ে শহস্রাধিক নির্বাচন হয়ে গেছে। নির্বাচনগুলো ভালোই ও সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। সেই রকম কোনো অভিযোগ আসেনি। তবে দুই চারটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা অস্বীকার করা যাবে না, সেটার জন্য আমরা দুঃখিত।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক মতভেদ বড় চ্যালেঞ্জ। রাজনৈতিক দলগুলোর মধ্যে প্রকট মতভেদ। দলগুলোর মধ্যে পারস্পারিক রাজনৈতিক আস্থা যদি ফিরে না আসে তাহলে নির্বাচনের পথে সেটা বড় ধরনের চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com