1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সেলিমা রহমানের প্রশ্ন—ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়ারা কোথায়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৪৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান বলেছেন, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে সরকার পতনের পর ক্যান্টনমেন্টে আশ্রয় নেওয়া ব্যক্তিরা এখন কোথায় আছেন?

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ১১টার পর ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) মিলনায়তনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের উদ্যোগে ‘অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এমন প্রশ্ন তোলেন।

সেলিমা রহমান বলেন, শুধুমাত্র আমাদের সন্তানদের রক্তের বিনিময়ে দানবীয় সরকার দেশ ছেড়ে পালিয়েছে। বিএনপির নেতাকর্মীরা ঘুরে দাঁড়িয়েছিল বলেই আজ দেশ স্বাধীন।

বাংলাদেশ একটি দানবীয় সরকারের হাত থেকে মুক্ত দাবি করে তিনি বলেন, আন্দোলন সংগ্রামে বিএনপির নেতাকর্মীদের গুম, খুন ও নির্যাতনের শিকার হতে হয়েছে। কারণ, বিএনপি শেখ হাসিনা সরকারের আতঙ্ক ছিল।

গুমের শিকার ব্যক্তিরা আয়না ঘরের মানসিক অত্যাচারে স্বাভাবিক জীবনে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেন বিএনপির এই নেত্রী।

সেলিমা রহমান বলেন, মসজিদ, মন্দির সব জায়গায় দলীয়করণ ছিল। সব জায়গায় শুধু শেখ মুজিবুর রহমানের বন্দনা হতো। সব প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে। কোথাও গণতন্ত্র নেই।

অন্তর্বর্তী সরকারে পক্ষে সব প্রত্যাশা পূরণ সম্ভব নয় উল্লেখ করে বিএনপির এই নেত্রী বলেন, জনগণের প্রত্যাশা পূরণে প্রয়োজন জনগণের ভোটে নির্বাচিত সরকার। নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কার দ্রুত সম্পন্ন করে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com