1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সোহেলসহ বিএনপির ১৯ নেতাকর্মীর কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩
  • ১৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: নাশকতার মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেলসহ ১৯ জনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (২০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলামের আদালত এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব, সাবেক সেক্রেটারি মোহাম্মদ রফিকুল আলম মজনু, ছাত্রদলের সাবেক সভাপতি রাজিব আহসান, মশিউর রহমান বিপ্লব, মো. রেফাত উল্লাহ, আব্দুস সালাম।

এ ছাড়া মামলা চলাকালে শফিউল বারী বাবু মারা যাওয়ায় তাকে অব্যাহতি দেওয়া হয়েছে।

২০১৮ সালের ১ ফেব্রুয়ারি পল্টন এলাকায় মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। পুলিশ মিছিলটি ছত্রভঙ্গ করতে গেলে তারা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ ও ককটেল বিস্ফোরণ ঘটায়।

এ ঘটনায় রাজধানীর পল্টন মডেল থানার উপপরিদর্শক আরশাদ হোসেন বাদী হয়ে ওই দিনই মামলাটি দায়ের করেছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com