1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সৌদি পৌঁছেছেন ৯২ হাজার বাংলাদেশি হজযাত্রী, মৃত্যু ২২ জনের

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৮ জুন, ২০২৩
  • ৩০৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: চলতি বছর বাংলাদেশ থেকে ১৮ জুন রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত ৯২ হাজার ৫৫৩ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় ৮২ হাজার ৭৫৫ জন হজযাত্রী সৌদি গেছেন। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ১২১টি হজ ভিসা ইস্যু করেছে বাংলাদেশ কর্তৃপক্ষ।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

এদিকে হজ পালন করতে গিয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এর মাধ্যমে এখন পর্যন্ত ২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ ও তিনজন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৩ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল কুদ্দুস খান (৬৪) ।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭ জুন হজ অনুষ্ঠিত হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com