1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সৌরভ গাঙ্গুলি ঢাকায় আসছেন কাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৫৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ক্রিকেটের টানে আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় আসছেন সৌরভ গাঙ্গুলি। তবে ক্রিকেট খেলতে নয়, ভারতীয় ক্রিকেটের সাবেক এই অধিনায়ক ও বিসিসিআই সভাপতি বাংলাদেশে আসছেন ‘মেয়র’স কাপ ২০২৩’ -এর লোগো উন্মোচন ও টুর্নামেন্টের শুভ উদ্বোধন করতে। মাদক থেকে দূরে থেকে খেলাধুলাবান্ধব সমাজ গড়ার প্রত্যয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজন করছে এই টুর্নামেন্ট।

পশ্চিম বঙ্গের ‘দাদা’ বলে খ্যাত সৌরভ গাঙ্গুলি ছিলেন ভারতীয় ক্রিকেটের প্রথম বাঙ্গালী অধিনায়ক। শুধু দাদা নয়, ক্রিকেট তাকে বিশ্ববাসীর সামনে পরিচিত করে দিয়েছিলো ‘প্রিন্স অব কলকাতা’ নামে। আগামীকাল ২৩ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত ‘মেয়র’স কাপ’ এর দ্বিতীয় আসরের উদ্বোধনী আয়োজনে যোগ দিবেন তিনি। সেই সাথে এই আয়োজনে অংশ নিতে কোনো প্রকার অর্থ নেবেন না সৌরভ।

টুর্নামেন্ট উপলক্ষে আয়োজিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, ‘এই আয়োজনে অংশ নিতে কোনো প্রকার অর্থ নিতে রাজি হননি সৌরভ গাঙ্গুলি। মাদকমুক্ত দেশ গড়তে গেলে খেলাধুলার বিকল্প নেই। সৌরভ গাঙ্গুলিকে আনার বড় কারণ তিনি বাঙ্গালি, দাদা, এবং তার দাদাগিরি বাংলাদেশে দেখাতেই তাকে বেছে নেয়া।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com