1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

স্বতন্ত্র প্রার্থীর প্রচারণায় বাধা ও লাঞ্ছিত করার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০২৩
  • ২৫৮ বার দেখা হয়েছে

চুয়াডাঙ্গা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের দিলীপ কুমার আগরওয়ালার প্রচারণায় বাধা ও তাকে লাঞ্ছিত করেছে নৌকা প্রার্থীর সমর্থকরা। এ সময় তার কর্মীদের ওপর হামলা করে নৌকা প্রার্থীর সমর্থকরা।

শনিবার (২৩ ডিসেম্বর) রাতে চুয়াডাঙ্গা সদর উপজেলার বসুভান্ডারদহ এলাকায় এ ঘটনা ঘটে। ওই ঘটনায় চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ ৪ জনকে আটক করেছে পুলিশ।

ঈগল প্রতীকের প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা অভিযোগ করে বলেন, সদর উপজেলার বিভিন্ন এলাকায় প্রচারণা শেষে ঈগল প্রতীকের নির্বাচনী অফিস উদ্বোধন করতে নেতাকর্মীদের সঙ্গে গাড়িবহর নিয়ে বসুভাণ্ডারদহ এলাকায় যাচ্ছিলেন স্বতন্ত্র প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা। এ সময় নির্বাচনী অফিসে পৌঁছানোর আগেই তার গাড়িবহর গতিরোধ করা হয়। গাড়ি আটকে অকথ্য ভাষায় গালাগালি ও ধর্মীয় উসকানিমূলক কথা বলে নৌকার সমর্থকরা। পরে প্রার্থী দিলীপ কুমার আগরওয়ালা গাড়ি থেকে নামলে তাকে লাঞ্ছিত করা হয়। পরে হামলা চালানো হয় দিলীপ কুমারের কর্মীদের ওপর। এ সময় চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা আওয়ামী লীগ সভাপতি আফরোজা পারভীন, জেলা যুব মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলিজা খাতুন ও নির্বাচনী কর্মী নাজনীন আক্তার, রাকিব, সালমান ও আফিলসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। হামলার সময় নারী সমর্থক ও নারী নেত্রীদের ওপর শ্লীলতাহানির চেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ করেন যুব মহিলা আওয়ামী লীগের সভাপতি আফরোজা পারভীন। আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

ভাণ্ডারদহ গ্রামের আবু ছদ্দিন নামে এক সমর্থক বলেন, আমরা ঈগলের অফিসে বসে ছিলাম। আমাদের নেতা দিলীপ কুমার আগারওয়ালা আসবেন, কিন্তু পরিকল্পিতভাবে নৌকা প্রতীকের প্রার্থীর লোকজন আমাদের অফিসের সামনে এসে উল্টা-পাল্টা শ্লোগান দিতে থাকে। পরে আমাদের নেতা আসার সঙ্গে সঙ্গেই তারা হামলা চালায়। এ সময় বেশ কয়েকটি রিকশা-ভ্যান ভাঙচুর করে হামলাকারীরা।
এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে সেখানে পৌঁছায় সদর থানার একাধিক টিম। পরে ঘটনাস্থলে যান জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার ড. কিসিঞ্জার চাকমা, পুলিশ সুপার আর এম ফয়জুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। সেখান থেকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হাসানুজ্জামান মানিক, ভান্ডারদহ গ্রামের ফারুক হোসেন, সুমন আলী ও শংকরচন্দ্র ইউনিয়নের যুগিরহুদা গ্রামের হাফিজুর রহমানকে আটক করে পুলিশ হেফাজতে থানায় নেওয়া হয়।
এ ব্যাপারে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) নাজিম উদ্দীন আল আজাদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একাধিক দল সেখানে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com