1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৭:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

স্বপ্ন-পদ্মা-সেতুকে স্বর্ণের চেইন উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ জুন, ২০২২
  • ৩৪৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : নারায়ণগঞ্জে এক নারী একসঙ্গে তিন সন্তান জন্ম দেওয়ার পর স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে ‘স্বপ্ন-পদ্মা-সেতু’ নামে তাদের নামকরণ করায় শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর অভিনন্দন বার্তা নিয়ে নবজাতকদের দেখতে যান প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রটোকল অফিসার শামীম মুসফিক।

সোমবার বিকেলে বন্দরের নবীগঞ্জে নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম অপুর বাড়িতে যান তিনি। নবজাতকদের বাবা আশরাফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এ সময় ওই তিন নবজাতক ও তাদের পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা জানান অফিসার শামীম মুসফিক। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার হিসেবে ওই তিন নবজাতকের পরিবারের হাতে এক ভরি করে তিনটি পৃথক স্বর্ণের চেইন, ফলমূল ও পোশাক তুলে দেন তিনি।

এ সময় তার সঙ্গে ছিলেন বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত এ খোদাসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অপুর স্ত্রী অ্যানি বেগম সময়ে তিন সন্তান নিয়ে বাড়িতেই ছিলেন।

এর আগে গত শনিবার নারায়ণগঞ্জ শহরের হেলথ রিসোর্ট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে একসঙ্গে এক ছেলে ও দুই মেয়ে জন্ম দেন অ্যানি বেগম নামের ওই নারী। এরপর পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে তিন সন্তানের নামকরণ করায় বিষয়টি নিয়ে দেশজুড়ে আলোচনা তৈরি হয়।

পদ্মা সেতু উদ্বোধনের প্রাক্কালে একসঙ্গে তিন সন্তান জন্ম নেওয়ায় স্বপ্নের পদ্মা সেতুর সঙ্গে মিলিয়ে অ্যানি বেগমের তিন সন্তানের নামও রাখা হয় স্বপ্ন, পদ্মা ও সেতু।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com