1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৫ মার্চ, ২০২৬
  • ১৪১ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি ডেস্ক রিপোর্ট : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে রাজধানী ঢাকায় তিনটি গুরুত্বপূর্ণ ভেন্যুকে ঘিরে ব্যাপক ট্রাফিক ব্যবস্থাপনা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ২৬ মার্চ (বৃহস্পতিবার) সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন সময় ও এলাকায় যান চলাচলে নিয়ন্ত্রণ, ডাইভারশন ও বিকল্প রুট ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে।
ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় প্যারেড স্কয়ারে সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কুচকাওয়াজ, বিকালে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সন্ধ্যায় মানিক মিয়া অ্যাভিনিউতে কনসার্ট অনুষ্ঠিত হবে। এসব অনুষ্ঠানে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
প্যারেড স্কয়ার এলাকা (সকাল ৭টা–দুপুর ১২:৩০টা):
এ সময় আগারগাঁও ও আশপাশের গুরুত্বপূর্ণ সড়কে স্টিকারযুক্ত যানবাহন ছাড়া অন্য যান চলাচল বন্ধ থাকবে। বিভিন্ন পয়েন্টে ডাইভারশন দেওয়া হয়েছে এবং বিকল্প রুট ব্যবহার করতে বলা হয়েছে।
বঙ্গভবন এলাকা (দুপুর ২টা–৫:৩০টা):
এই সময় বঙ্গভবন কেন্দ্রিক সড়কগুলোতে সাধারণ যান চলাচল বন্ধ থাকবে। জিরো পয়েন্ট, রাজউক ক্রসিংসহ কয়েকটি স্থানে ডাইভারশন কার্যকর থাকবে।
মানিক মিয়া অ্যাভিনিউ (বিকাল ৫টা–রাত ১১:৩০টা):
কনসার্ট উপলক্ষে আড়ং ও খেজুরবাগান ক্রসিংয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে। শ্যামলী, মোহাম্মদপুর, শাহবাগ ও ধানমন্ডি থেকে আগত যানবাহনকে বিকল্প পথে চলার নির্দেশ দেওয়া হয়েছে।
পার্কিং নির্দেশনা:
স্টিকারযুক্ত যানবাহন নির্ধারিত স্থানে পার্কিং করবে। সাধারণ দর্শকদের গাড়ি পুরাতন বাণিজ্য মেলার মাঠে রাখতে বলা হয়েছে। সিএনজি চলাচলে নিষেধাজ্ঞা থাকবে নির্দিষ্ট এলাকায়।
ডিএমপি কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, “নির্ধারিত ট্রাফিক নির্দেশনা মেনে চলুন এবং অনুষ্ঠানস্থলের আশপাশের সড়ক এড়িয়ে চলুন, যাতে জাতীয় দিবসের কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়।”

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com