1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

স্বামীর সঙ্গে বিচ্ছেদ অভিনেত্রী স্বাগতার

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৫ ডিসেম্বর, ২০২২
  • ৩৭৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ছয় বছর সংসারের পর স্বামীর সঙ্গে বিচ্ছেদ হয়ে গেল অভিনেত্রী জিনাত সানু স্বাগতার।

বিচ্ছেদের খবরটি গণমাধ্যমকে স্বাগতা নিজেই নিশ্চিত করেছেন।

দীর্ঘ সাত বছরের প্রেমের পর ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর বিয়ে করেন অভিনেত্রী স্বাগতা ও চিত্রগ্রাহক রাশেদ জামান।

বিচ্ছেদের বিষয়ে স্বাগতা জানান, দুজনের বোঝাপড়ায় সমস্যা হচ্ছিল। তাই দুই পরিবার মিলে একটা পর্যায়ে বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। ২০২১ সালের ১৬ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে জামানের সঙ্গে তার বিচ্ছেদ হয়।

এই অভিনেত্রী বলেন, আমরা দুজন আমাদের সম্পর্কটা এগিয়ে নেওয়ার জন্য বারবার চেষ্টা করেছি। যখন দেখলাম, কোনোভাবে সম্ভব হচ্ছে না, তখনই আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিই।

নতুন কোনো সম্পর্কে জড়িয়েছেন কিনা- প্রশ্নে স্বাগতা বললেন, কোনো মানুষই সম্পর্ক ছাড়া বাঁচতে পারে না। জীবন চলার পথে কারো না কারো সঙ্গে সম্পর্কে জড়ায়। তবে এখনো তেমন কাউকে ভালো লাগেনি, যার সঙ্গে সম্পর্কে জড়ানো যায়।

‘যদি কখনো ভালো লাগে, সম্পর্কে জড়াতেও পারি। আর যদি কাউকে ভালো না লাগে, তবে যেভাবে আছি, সেভাবেই জীবনটাকে এগিয়ে নেব।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com