1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায়: আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৩৭ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশে বিএনপি সবকিছু নতুনভাবে শুরু করতে চায় মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ক্রূড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। তিনি বলেন,এই লক্ষ্য নিয়েই বিএনপি কাজ করে যাচ্ছে।

আজ (১৯ জানুয়ারি) রবিবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে
জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২০২৫ ইং এর
ফাইনাল খেলার উদ্বোধনী বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন,বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছি, বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করেছি। সেই নতুন স্বাধীন বাংলাদেশে- স্বৈরাচার মুক্ত বাংলাদেশে আমরা নতুনভাবে সবকিছু শুরু করতে চাই।

তিনি আরও বলেন, এই জন্য বাংলাদেশী জাতীয়তাবাদের সকল সাধারণ মানুষকে সাথে নিয়ে আমরা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে তৃনমুল পর্যায়ে ছড়িয়ে দিতে চাই।

তারেক রহমান সারা বাংলাদেশের তৃণমূলে খেলাধুলাকে ছড়িয়ে দেয়ার জন্য পরিকল্পনা নিয়েছেন উল্লেখ করে সাবেক সাফজয়ী এই ফুটবলার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় আমরা জিয়া ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ ইং শুরু করেছিলাম এবং আমাদের মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট চলমান রয়েছে।

তিনি বলেন,আমরা তারেক রহমানের নির্দেশে শুরু করেছি মাত্র,সামনে আস্তে আস্তে আরও অনেক নতুন কিছু আপনাদের সামনে উপস্থাপিত হবে এবং এই টুর্নামেন্ট এর শেষে সামনে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মেয়েদের ক্রিকেট এবং ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে।

ফাইনালে রংপুর বিভাগের সাথে সিলেট বিভাগের খেলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরষ্কার বিতরণ করবেন বিএনপি’র মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ফাইনাল খেলার উদ্বোধনী এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,বিসিবি সভাপতি ফারুক আহমেদ, বিসিবি সাবেক কোষাধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা কাজী ইউসা মিশু, সাবেক সংসদ সদস্য মোশাররফ হোসেন,বিএনপি নেতা ইন্জিনিয়ার ইশরাক হোসেন,ঢাকা মহানগর উত্তর ড্যাব সভাপতি ডাঃ সরকার মাহবুব আহমেদ শামীম,বিশিষ্ট ক্রীড়ানুরাগী মীর শাহে আলম, জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর আহবায়ক রফিকুল ইসলাম বাবু, সদস্য সচিব দেবব্রত পাল, জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল আলম,রাজিন সালে,জিয়া ক্রিকেট টুর্নামেন্ট এর দপ্তর সম্পাদক ইবরাহিম খলিল, জুলাই বিপ্লব এ শহীদ মোহাম্মদ সানী’র পিতা মোঃ সাঈদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com