1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

সয়াবিন তেলসহ নিত্যপণ্যের ভ্যাট কমানোর নির্দেশ

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ মার্চ, ২০২২
  • ২০২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক:খুচরা পর্যায়ে সয়াবিন তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভ্যাট কমানোর সঙ্গে আমদানি পর্যায়েও এসব পণ্যের ভ্যাট কমানোর জন্য বাণিজ্য মন্ত্রণালয় ও এনবিআরকে নির্দেশনা দিয়েছে মন্ত্রিসভা।

.
সোমবার (১৪ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেয়া হয়। বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এসময় তেলসহ বিভিন্ন নিত্যপণ্যের ভোক্তা পর্যায়ে ভ্যাট কমানো সংক্রান্ত ফাইলে আইনমন্ত্রী অনুমোদন দিয়েছেন বলেও জানান তিনি।

তিনি বলেন, আজ সোমবার (১৪ মার্চ) এ বিষয়ে এসআরও জারি করা হবে। তবে আমদানি পর্যায়ে শুল্ক সর্বোচ্চ কমানোর বিষয়টি বিবেচনার জন্য বলেছে মন্ত্রিসভা।

তিনি আরও বলেন, ভোজ্যতেল আমদানি পর্যায়ে ১৫ শতাংশ ভ্যাট রয়েছে। এটা কীভাবে, কতটুকু কমানো যায়, সে বিষয়ে এনবিআরকে নির্দেশনা দেয়া হয়েছে। ভোজ্যতেল, চিনিসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যে আমদানি পর্যায়ে ভ্যাট কমাতে বলা হয়েছে।

সম্প্রতি সয়াবিন তেল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাগামহীনভাবে বাড়ছে। বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। ক্ষোভ প্রকাশ করছেন সমাজের সর্বস্তরের মানুষ। ইস্যুটি নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে নানা প্রতিবাদী কর্মসূচি।

সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে বলে বিরোধী রাজনৈতিক দলগুলো দোষারোপ করছে। অনুযোগ রয়েছে সংসার চালাতে হিমশিম খাওয়া ভুক্তভোগী সাধারণ মানুষেরও।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com