1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হঠাৎ উধাও গ্রামীণফোনের নেটওয়ার্ক

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২৮৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: হঠাৎ উধাও মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের নেটওয়ার্ক- এমন অভিযোগ করেছেন গ্রাহকরা।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার পর রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা থেকে এ অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাসও দিচ্ছেন।

রাজধানীর বাড্ডা এলাকার বাসিন্দা নাজমুল হাসান দুপুরে জানান, বেশ কিছুক্ষণ ধরে গ্রামীণফোনের কোনও সংযোগ পাচ্ছি না। কী হয়েছে কিছুই বুঝতে পারছি না।

ময়মনসিংহ থেকে একজন জানান, অনেকক্ষণ ধরে গ্রামীণফোনের নেটওয়ার্ক পাচ্ছি না। কী হয়েছে জানি না। প্রথমে ভেবেছিলাম আমার মোবাইলের সেটিংসে কোনও সমস্যা। পরে খোঁজ নিয়ে জানলাম গ্রামীণ সিম ব্যবহারকারী সবারই একই অবস্থা।

রাজধানীর লালবাগের বাসিন্দা নিম্ন আদালতের আইনজীবী জাবেদ ফেসবুকে লিখেছেন, ঘণ্টা দুই ধরে গ্রামীণফোনের সংযোগ পাচ্ছি না। সবারই কি একই অবস্থা?

মিজানুর রহমান নামের একজন লিখেছেন, মোবাইল ফোনে নেটওয়ার্কের সমস্যা পাচ্ছেন কোনও এলাকায়?

এদিকে, এক নোটিসে গ্রামীণফোনের পক্ষ থেকে বলা হয়েছে, ফাইবার অপটিক ক্যাবল বিচ্ছিন্ন হওয়ার কারণে সাময়িকভাবে কল করতে অসুবিধা হওয়ায় আমরা আন্তরিকভাবে দুঃখিত। দ্রুত সমস্যা সমাধানে আমাদের টিম সর্বোচ্চ গুরুত্ব সহকারে কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com