1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হত্যা মামলায় ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্যের জামিন ও রিমান্ড না মঞ্জুর, আদালতে উত্তেজনা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ বার দেখা হয়েছে
ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে দায়ের করা হত্যা ও চাঁদাবাজি মামলায়  জামিন ও  রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন অতিরিক্ত চিফ জুডিশিয়াাল ম্যাজিস্ট্রেট  আদালতের বিচারক রমেশ কুমার ডাগা। সুজনকে আদালতে আনা হলে বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকরা স্লোগান পাল্টা স্লোগান দিতে থাকলে আদালত প্রাঙ্গণে উত্তেজনা দেখা দেয় এবং কিছুটা সংঘর্ষও ঘটে।
সোমবার দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াাল ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম সুজনকে আদালতে হাজিরা দিতে আনা হলে এসব ঘটনা ঘটে ।
জানা গেছে, ৫ আগস্ট ঠাকুরগাঁও রোডে পৌর কাউন্সিলরের বাডীতে অগ্নিসংযোগের সময় তিনজন মারা যান। এ ঘটনার প্রেক্ষিতে  একজন নিহতের বাবা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেন। অপরদিকে চাঁদাবাজির অভিযোগ এনে সুজন ও তার বাবা এ আসনের সাবেক ৭ বারের এমপি দবিরুল ইসলামের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন ব্যবসায়ী হাবিবুল ইসলাম বাবলু। এই  মামলা দুটির হাজিরা দিতে আসলে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতের বিচারক রমেশ কুমার ডাগা আসামীর  জামিন  ও  রিমান্ড নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এ সময় আদালত চত্বরে আওয়ামী লীগ ও সুজনের সমর্থকরা তাঁর মুক্তির দাবিতে এবং জয় বাংলা শ্লোগান দেয়।  অন্যদিকে সুজনকে পুলিশের গাড়িতে তোলার ও নামানোর সময় বিএনপির নেতাকর্মীরা  ভোট চোর ভোট চোর স্লোগান দেয় এবং একপর্যায়ে তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে।এ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।  পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com