1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৫:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হরতালে স্থবির মহাখালী বাস টার্মিনাল

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ১৬৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: বিএনপি-জামায়াতসহ সমমনা দলগুলোর দেশব্যাপী হরতাল কর্মসূচির প্রথম দিন রোববার রাজধানীর মহাখালী আন্তঃজেলা বাস টার্মিনাল থেকে ছাড়েনি বেশিরভাগ বাস। তবে ঢাকা-ময়মনসিংহগামী এনা পরিবহণের বাস টার্মিনাল থেকে ছেড়েছে। এছাড়া সৌখিন পরিবহণের একটি বাস সকালে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে গেছে।

বেলা ১১টার দিকে সরেজমিনে দেখা গেছে, টার্মিনালে সারি সারি বাস দাঁড়িয়ে আছে। এসব বাসের স্টাফরা জানান, যাত্রী না থাকায় তারা টার্মিনাল থেকে বাস ছাড়ছেন না। তবে নির্দিষ্ট সময় পর পর এনা পরিবহণের বাস ছেড়ে যেতে দেখা গেছে।

ঢাকা-জামালপুরগামী বৈশাখী পরিবহণের বাসের বুকিং মাস্টার আব্দুল মালেক বলেন, সকাল থেকে কোনো বাস টার্মিনাল থেকে ছাড়েনি। তবে বিকালে যাত্রী হলে ছাড়ার পরিকল্পনা আছে।

এনা বাসের কাউন্টারের স্টাফ নাহিদুর রহমান বলেন, সকাল থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ২০টি বাস যাত্রী নিয়ে ছেড়ে গেছে। প্রতিটি বাসে ৪০ জন করে যাত্রী যাচ্ছেন।

এদিকে অবরোধ-হরতালে বাস না চলায় বিপাকে পড়েছেন গাড়ির স্টাফরা। বোববার সন্ত্রাস, নৈরাজ্য-সহিংসতা ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ সভা করেছেন মহাখালী বাস টার্মিনাল মালিক-শ্রমিকরা। দুপুর ১২টার দিকে শতাধিক শ্রমিক এ প্রতিবাদ সভায় অংশ নেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com