1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৩ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনামঃ
সাংবাদিকদের ঐক্য ও অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকারে এসএসপির নবনির্বাচিত কমিটির অভিষেক পটিয়ায় সাংবাদিককে মারধর: যুবদল নেতাসহ ৩৭ জনের বিরুদ্ধে মামলা সুনামগঞ্জে বিঞ্জান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের ভিসি পরিবর্তনের দাবিতে আলটিমেটাম, না হলে লাগাতার ফুলতলায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত ইরানে সামরিক হামলা স্থগিত করলেন ট্রাম্প, চূড়ান্ত পর্যায়ে তেহরানের সঙ্গে আলোচনা দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা মেক্সিকোর, ম্যাচে ৩ লাল কার্ড ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা বস্তি ও হকার উচ্ছেদ এবং পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদে- বিক্ষোভ সমাবেশ ও মহা মিছিল। বর্ণিল আয়োজনে শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী মঞ্চে শাকিরা-বার্না বয় খুলনার সিটি মেডিকেল কলেজে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১১ ইউনিটের প্রাণপণ লড়াই; রোগী-স্বজনদের মাঝে আতঙ্ক

হামলায় জড়িত সবাইকে বিচারের মুখোমুখি করা হবে: জেলেনস্কি

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৯ অক্টোবর, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ইউক্রেনের অধিকৃত জাপোরিঝিয়ায় শনিবার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে মিসাইল হামলা চালিয়েছে রুশ সেনারা। এতে ১৭ জন নিহত হয়েছেন। এ হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি৷

তিনি হুশিয়ারি দিয়েছেন যারা এ ঘটনার সঙ্গে জড়িত তাদের সকলকে বিচারের মুখোমুখি করা হবে।

এ ব্যাপারে ফেসবুক পোস্টে জেলেনস্কি বলেছেন, আবারও জাপোরিঝিয়া। মধ্যরাতে শান্তিপ্রিয় বেসামরিক মানুষের বাড়ির ওপর নির্দয় হামলা৷ পুরোপুরি হীন, বর্বর জঙ্গি কার্যক্রম। যারা এ হামলার নির্দেশ দিয়েছে এবং যারা এটি সম্পাদন করেছে তাদের সবাইকে এর দায় নিতে হবে৷ অবশ্যই মানুষ ও বিচারের মুখোমুখি করা হবে তাদের৷

এদিকে জাপোরিঝিয়ায় এ হামলার পর ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা পশ্চিমাদের প্রতি আহ্বান জানিয়েছেন, তাদের যেন অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেওয়া হয়৷

টুইটে কুলেবা লিখেছেন, জাপোরিঝিয়ায় রাশিয়া তাদের মিসাইল সন্ত্রাস অব্যাহত রেখেছে। রাতব্যাপী ১২টি ভবনে হামলা হয়েছে৷ ১২জন নিহত হয়েছেন। নিরীহ বেসামরিকদের বাঁচাতে আমাদের জরুরিভিত্তিতে আরও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন। মিত্রদের প্রতি আহ্বান জানাচ্ছি দ্রুত আপনারা এগুলো দিন৷

ইউক্রেনের কর্মকর্তারা জানিয়েছেন দখলকৃত অঞ্চল থেকে জাপোরিঝিয়ায় ৬টি মিসাইল ছুড়েছে রাশিয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com